শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০১:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  তারকাদের প্রায়ই নানা ধরণের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই চিত্রনায়িকা পরীমণির এমনই কিছু ছবি ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এবার একই ঘটনার শিকার হলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এক নারীর চেহারার ওপরে তার ছবি বসিয়ে সেগুলো ভাইরাল করা হয়েছে। সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবিগুলো ছড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে বেশ বিরক্তিই প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রীকে।  ফারিয়া নিজেই সেই ভাইরাল ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে লিখেছেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’ এরপরে খোঁচা দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সরব থেকেছেন ফারিয়া। তাকে নিয়ে এক যুবকের আপত্তিকর মন্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। যে ঘটনায় চাকরিচ্যুত হন সেই যুবক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।