শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যেসব স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন স্বাভাবিক তাপমাত্রায় মাংসের বরফ গলালে

প্রকাশিত - ২৭ এপ্রিল, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অনেকেই ডিপ ফ্রিজে রাখা জমাট বাঁধা মাংস রান্নার কয়েক ঘণ্টা আগে বের করে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন বরফ গলানোর জন্য। মনে হয়, এতে ক্ষতি নেই। বরফ গলে গেলেই তো রান্না করা যাবে! কিন্তু জানেন কি, এই অভ্যাসই আপনার পরিবারের জন্য হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সতর্ক করে বলছে, মাংস ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে বরফ গলালে এতে ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি পরে উচ্চতাপমাত্রায় রান্না করলেও সব ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস নাও হতে পারে।


কীভাবে ছড়ায় ব্যাকটেরিয়া?
মাংস বাইরে রাখলে এর উপরিভাগ দ্রুত ঠান্ডা হারায়। যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে যায়, তখন ব্যাকটেরিয়া খুব দ্রুত বেড়ে যায়। ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) জানাচ্ছে, সালমোনেলা ও ই-কোলাইয়ের মতো ব্যাকটেরিয়া মাত্র ২০ মিনিটেই দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে।

আরও বিপদজনক বিষয় হলো—মাংসের বাইরের অংশে বরফ গলেও ভেতরের অংশ জমাটই থাকে। ফলে সঠিকভাবে রান্না না হলে মাংসের স্বাদ নষ্ট হয় এবং ব্যাকটেরিয়ার ঝুঁকি থেকেই যায়।

স্বাস্থ্যকরভাবে মাংসের বরফ গলানোর সঠিক পদ্ধতি:

আগের রাতে ফ্রিজের নরমাল চেম্বারে রাখুন:
 যেদিন রান্না করবেন, তার আগের রাতে ডিপ ফ্রিজ থেকে মাংস বের করে ফ্রিজের নরমাল চেম্বারে রাখুন। এতে ধীরে ধীরে বরফ গলবে এবং ব্যাকটেরিয়া বাড়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন:
    বরফ জমা মাংস জিপ লক প্যাকেটে ভরে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। এতে ধীরে ধীরে বরফ গলবে এবং বাইরের অংশ দ্রুত গরম হয়ে যাবে না। প্রতি ৩০ মিনিট পরপর পানি বদলাতে হবে।
 মাইক্রোওয়েভে ‘ডিফ্রস্ট’ করুন:
 যারা মাইক্রোওয়েভ ব্যবহার করেন, তারা ‘ডিফ্রস্ট’ সেটিং ব্যবহার করে দ্রুত ও নিরাপদভাবে মাংসের বরফ গলিয়ে নিতে পারেন।

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। একটুখানি সচেতনতাই আপনাকে এবং আপনার প্রিয়জনদের দূরে রাখবে খাদ্যজনিত অসুখ থেকে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।