শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
কাশ্মীরে হামলার জের

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ছবি নিয়ে বিতর্ক

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৫   ০২:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ঘিরে সারা ভারতে আক্রোশ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নেটিজনদের একাংশ রাগ উগরে দিচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর। তাঁর ছবি ‘আবির গুলাল’ প্রদর্শন করার বিরুদ্ধে সরব হয়েছে তারা। ফাওয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে দুঃখ প্রকাশ করেছেন।

২০১৬ সালে উড়ি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ২০২৩ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এরপর ‘আবির গুলাল’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান। এখন তাঁর প্রত্যাবর্তনের ওপর খাঁড়া ঝুলছে। ফাওয়াদের এই ছবি ‘নিষিদ্ধ’ করার জন্য নেট দুনিয়ায় অনেকে আওয়াজ তুলেছেন।

অনেকেই বলছেন, যেকোনো মূল্যে তাঁরা ছবিটি মুক্তি হতে দেবেন না। অনেকে আবার ফাওয়াদসহ বাকি পাকিস্তানি শিল্পীদের ধাক্কা মেরে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছেন। এ মাসের শুরুর দিকে ‘আবির গুলাল’ ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল। ‘আবির গুলাল’ ছবিটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, নির্মাতারা ফাওয়াদের এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনারা আগেই ছবিটিকে মহারাষ্ট্রে মুক্তি না করার জন্য হুমকি দিয়েছিলেন। এর আগে ফাওয়াদের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মুক্তির সময়ও বিরোধ প্রদর্শন করা হয়েছিল।

পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি আগে ভিসা দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের পর ফাওয়াদ ইনস্টাগ্রাম স্টোরিতে পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে ঘিরে এক পোস্ট করেছেন। এই পোস্টে অভিনেতা লেখেন, ‘পেহেলগামে জঘন্য হামলার কথা শুনে খুবই কষ্ট হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা আছে। আমি প্রার্থনা করছি যে এই কঠিন সময়ে তাঁদের পরিবার যেন তা সামলে ওঠার জন্য মানসিক শক্তি পান। আর তাড়াতাড়ি তাঁরা যেন এই যন্ত্রণা থেকে বের হতে পারেন।’

‘আবির গুলাল’ ছবিতে ফাওয়াদ খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলাকে নিয়ে তাঁর ইনস্টা-স্টোরিতে লেখেন, ‘যখন থেকে আমি পেহেলগামে নির্দোষ মানুষের ওপর হামলার ঘটনা দেখেছি, তখন থেকেই আমি স্তব্ধ। কোনো কিছু বলার মতো অবস্থায় আমি নেই। আমি দুঃখী ও অন্তর থেকে ভেঙে পড়েছি। পরিবারের জন্য প্রার্থনা জানাই।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।