শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যে উড়ছেন লেডি গাগা

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৫   ০৫:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গেল মাসের ৭ তারিখে যখন পাশ্চাত্য পপ তারকা লেডি গাগার সাত নম্বর মিউজিক অ্যালবাম ‘মাহেম’ প্রকাশ পায়, তখন থেকেই নতুন করে উড়তে শুরু করেছেন তিনি। গ্র্যামি ও অস্কারজয়ী এ তারকা প্রায় দেড় মাসে অ্যালবামটি এরই মধ্যে বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ কপি। বিলবোর্ড ২০০ চার্টের এক নম্বরে অবস্থান করছে অ্যালবামটি।

আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি এবং ইতালির অডিও বাজার মাত করে এটি এখনো রয়েছে বিক্রি তালিকার শীর্ষে। বিলবোর্ড হট ১০০ তালিকায় রয়েছে এ অ্যালবামের নয়টি ট্র্যাক। অ্যালবামের শেষ গান ‘ডাই উইথ আ স্মাইল’ রয়েছে এ তালিকার ২ নম্বরে।

মজার ব্যাপার হচ্ছে, মাহেম অ্যালবামের ২ নম্বর গান ‘অ্যাবরাকাডাবরা’ ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছে। ফেব্র“য়ারির ৩ তারিখে প্রকাশিত এ গান এরইমধ্যে ভিউ হয়েছে প্রায় ১১৫ মিলিয়ন। ৬৭ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রিমিয়ার হওয়া এ গানের গীতিকারও তিনি। এরপর স্যাটারডে নাইট লাইভ, দ্য হাওয়ার্ড স্টার্ন শোতে গানটি লাইভ গেয়েছেন তিনি।

এ মাসের ১১-১৩ এবং ১৮-২০ তারিখে ক্যালিফোর্নিয়ার এম্পায়ার পোলো ক্লাবে অনুষ্ঠিত মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল কোচেলা’র দর্শকদের যেন মাতাল করেছিল ‘অ্যাবরাকাডাবরা’ গানটি।

‘মাহেম’ অ্যালবাম প্রকাশের আগে লেডি গাগা এ গান সম্পর্কে বলেছিলেন, ‘সমস্ত ভয়কে উপেক্ষা করে পপ মিউজিকের ভক্তদের জন্য আমি এ গান করেছি। সৃজনশীল এ কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি কাচের টুকরোগুলো জোড়া লাগাতে পারবেন না। কিন্তু নতুনভাবে সুন্দর কিছু তৈরি করে উপস্থাপন করতে পারবেন। নিজস্বতায় সেটি হয়ে উঠবে অসাধারণ’।

উলে­খ্য, গানের কথায় ভিন্নতা থাকলেও ‘অ্যাবরাকাডাবরা’ শিরোনামে প্রথম গানটি ছিল স্টিভ মিলার ব্যান্ডের। ১৯৮২ সালে প্রকাশিত ওই অ্যালবামটি ছিল তাদের ক্যারিয়ারের সেরা সাফল্য। প্রকাশের পর কয়েক সপ্তাহ ধরে ছিল বিলবোর্ড টপ ১০০ চার্টের এক নম্বরে। ছিল আমেরিকার শীর্ষ ৪০ অ্যালবামের তালিকায়ও।

মজার ব্যাপার হচ্ছে, ‘অ্যাবরাকাডাবরা’ গানটি যখন ‘কোচেলা’র অনুষ্ঠানে লাইভ গাইছিলেন, তখন একপর্যায়ে প্রযুক্তিগত ত্র“টির কারণে লেডি গাগার হাতের মূল মাইকটি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। মাইক পরিবর্তন করে আবার গানটি গেয়ে শেষ করেন তিনি। দর্শকরা বিরক্ত না হলেও অনুষ্ঠান শেষে এক বিবৃতির মাধ্যমে ওই অনিচ্ছকৃত ত্র“টির জন্য দর্শকের কাছে ক্ষমাও চেয়েছেন এ পপ তারকা।

নাচে আর গানে সমান পারদর্শী ৩৯ বছর বয়সী পপ সেনসেশন লেডি গাগার আসল নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। পেশাদার কণ্ঠশিল্পী হিসাবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালের ১৯ আগস্ট ‘দ্য ফেইম’-এর মাধ্যমে। বিশ্বব্যাপি সাড়ে চার মিলিয়নের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটির। ১৭ বছরের সঙ্গীত ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন পাশ্চাত্য পপসম্রাজ্ঞী ম্যাডোনার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে।

এরইমধ্যে করেছেন চৌদ্দটি গ্র্যমি, একটি একাডেমি, দুটি গোল্ডেন গ্লোব, একটি বাফটা, তিনটি ব্রিট, ষোলোটি গুয়েস এবং ১৮টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড। ২০১৯ সালে গাগা সাউন্ডট্র্যাকের ইতিহাসে প্রথম গায়িকা হিসাবে তার অবদানের জন্য এক বছরে একইসঙ্গে অ্যাকাডেমি, বাফটা, গোল্ডেন গ্লোব ও গ্র্যামিজয়ী হন।

২০২৩ সালে রোলিং স্টোন তাকে সর্বকালের ২০০ সেরা কণ্ঠশিল্পীর তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১৮ সালের হিসাবে ১৭০ মিলিয়ন রেকর্ড বিক্রির মাধ্যমে বিশ্বের সেরা বিক্রিত অ্যালবামের অন্যতম দাবীদার হন। ২০২২ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী তিনি ৬.৩ মিলিয়ন দর্শকের উপস্থিতিসহ কনসার্ট ট্যুর থেকে আয় করেন প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, গাগা ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টুইটারে সর্বাধিক ফলোয়ার পেয়েছেন, ২০১৩ সালে সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটি এবং ২০১৪ সালে সবচেয়ে শক্তিশালী পপস্টার ছিলেন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।