শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোহিনুর কেমিক্যাল কোম্পানি কোনো ধর্মীয় বিদ্বেষমূলক কথা সমর্থন করে না’

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৫   ০৪:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড কখনোই কোনো ধর্মীয়, সামাজিক অথবা জাতীয়তার প্রতি কোনো বিদ্বেষমূলক কথা বা আচরণ সমর্থন করে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবারের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার কোহিনুর কেমিক্যাল কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশের ৭০ বছরের অধিক পুরনো দেশীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি দেশের নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের ক্রয়-ক্ষমতার ভেতরে গুণগত মানসম্পন্ন সাবান, প্রসাধনী সামগ্রী ও ডিটারজেন্ট উৎপাদন ও বিপণনের মাধ্যমে চাহিদা পূরণ করে। প্রতি বছর প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ অর্থ ভ্যাট ও ট্যাক্সের মাধ্যমে জমা করে থাকে। এই প্রতিষ্ঠানে সর্বদা সকল ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সকল ধর্মের ও জাতির মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছে। দেশের কর্মসংস্থানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেহেতু, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, তাই স্বভাবতই এই কোম্পানিতে মুসলমান কর্মকর্তা-কর্মচারীর আধিক্য। সেই জন্য প্রতিষ্ঠানটির ভেতরে একটি মসজিদ আছে, যেখানে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করা হয় এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হয়।

গত ২০ এপ্রিল একজন কর্মকর্তা তার একজন অধীনস্থ সহকর্মীর সঙ্গে ধর্মীয় বিষয় আলোচনার মধ্যে কিছু আপত্তিকর প্রসঙ্গ উপস্থাপন করেন, যা স্বভাবতই একজন ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। পরে ২২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে শ্রমিকরা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের শুনানি করে ঘটনার সত্যতা প্রমাণ পান এবং বহিষ্কারাদেশ দেন। এছাড়াও প্রশাসন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস দেন। ইতোমধ্যে কিছু বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড কখনোই কোনো ধর্মীয়, সামাজিক অথবা জাতীয়তার প্রতি যে কোনো উপায়ে বিদ্বেষমূলক কথা বা আচরণ সমর্থন করে না। এ ব্যাপারে প্রতিষ্ঠান শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করে। এই প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইনকে সার্বিকভাবে ধারণ করে এবং এটি রক্ষায় বদ্ধপরিকর।

যেহেতু বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর প্রচারিত হচ্ছে, যা প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই আমরা মনে করেছি বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন। একই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সামরিক বাহিনী এবং ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনগণের প্রতি সুষ্ঠু ও সুন্দর সমাধানের জন্য কৃতজ্ঞতা প্রকাশের কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।