শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্বশীকে নিয়ে সমালোচনার ঝড়

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৫   ০২:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।

বিতর্ক যেন নিত্যসঙ্গী মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলার। কিছুদিন পরপরই এমন সব কাণ্ড ঘটান, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ট্রলের বন্যা। তবে এবার তিনি এমন বেফাঁস কথা বলে ফেলেছেন, যার রেশ সোশ্যাল মিডিয়া ছাপিয়ে ছড়িয়েছে বাস্তবেও। তাঁর বিরুদ্ধে থানায় স্মারকলিপি দিয়েছে উত্তরাখন্ডের দুটি পুরোহিত সংগঠন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

ইউটিউবার সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেন, ‘উত্তরাখন্ডে আমার নামে একটা মন্দির আছে। বদ্রীনাথ মন্দিরের পাশেই রয়েছে সেই ঊর্বশী মন্দির। যেহেতু আমি কয়েক বছর ধরে দক্ষিণি সিনেমায় কাজ করছি, তাই আমার চাওয়া দক্ষিণেও এ ধরনের একটি মন্দির স্থাপন করা হোক।’ শুধু এটাই নয়, ঊর্বশী দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নাকি তাঁর ছবিতে পূজা দেন। ঊর্বশী ঘটনায় ক্ষুব্ধ উত্তর ভারতের পুরোহিতরা। বদ্রীনাথ মন্দিরের সাবেক পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল অভিনেত্রীর বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বদ্রীনাথসংলগ্ন ঊর্বশী মন্দির দেবী সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। ঊর্বশী দেবী সতীর এক বিশেষ রূপ। এটা অভিনেত্রীর নামের কোনো মন্দির নয়। উত্তরাখন্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক ব্রিজেশ সতী সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী আদতে সস্তা প্রচার করতে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনিও উত্তরাখন্ডের বাসিন্দা। তাঁর এ বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। স্থানীয়দের সাংস্কৃতিক-ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে তাঁকে আরও ওয়াকিবহাল হতে হবে। যতই তারকা হোন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার তাঁর নেই।’

সমালোচনার মুখে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়, ‘ঊর্বশী বলেছিলেন উত্তরাখন্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরের নাম “ঊর্বশী রাওতেলা মন্দির”। তাঁর কথা ভালোভাবে না শুনেই অনেকে সমালোচনা করছে। যে বা যারা অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।