শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো ভি৫০ লাইট উন্মোচন

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৫   ০৫:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় তারকা তাহসান রহমান খানের উপস্থিতিতে ভিভো তাদের নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে নতুন এই ফোনটির লঞ্চ অনুষ্ঠিত হয়। নতুন ভিভো ভি৫০ লাইটের অন্যতম আকর্ষণ হলো এর আল্ট্রা স্লিম ডিজাইন ও ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি। এছাড়া, ফোনে রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা সুপারফাস্ট চার্জিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। এতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, যা ফোনের ব্যাটারি অন্য ডিভাইস চার্জ করতে সক্ষম করবে।

ভিভো ভি৫০ লাইটটি দুটি কালারে পাওয়া যাবে – টাইটেনিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক। এই স্মার্টফোনটি ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ২৯,৯৯৯ টাকা, আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, 'বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ দেখে আমরা আনন্দিত। ভিভো সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন প্রদান করতে চায় যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।'
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।