শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্ক ভালো রাখতে বাদামের সঙ্গে খাবেন কোন খাবার

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৩:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে নানা ধরনের বড় রোগের ঝুঁকি কমে। মস্তিষ্ক ভালো রাখতে, স্মৃতিশক্তি বাড়াতেও বাদাম খাওয়া উপকারী । তবে বাদামের সঙ্গে কিছু খাবার খেলে মস্তিষ্ক আরও সতেজ হবে। যেমন-

১. বাদামের সঙ্গে ডার্ক চকোলেট খেতে পারেন। ডার্ক চকোলেট প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেইন থাকায় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বাদামের সঙ্গে এটি মিশিয়ে খেলে শরীরের ভিটামিন ইয়ের ঘাটতিও পূরণ হয়।

২. ব্লুবেরি ও বাদাম (আমন্ড) একসঙ্গে খেলে মস্তিষ্ক আরও সতেজ করবে। এই খাবার খেলে স্মৃতিশক্তিও বাড়বে। কারণ ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে, তাছাড়াও বাদামে ভিটামিন ই থাকে।  এসব উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করবে।

৩. দই ও বাদাম একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকায় এটি অন্ত্রের জন্য খুব ভালো। আর মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও ভালো কাজ করে। দই আর বাদাম খাওয়া খুব ভালো। কারণ এতে ভিটামিন ই থাকে।

৪.ওটস ও বাদাম একসঙ্গে খান। এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। তাছাড়াও থাকে ফাইবার। আর বাদামে ভিটামিন ই, ওমেগা ৩ থাকে। যা মস্তিষ্ক আরও সতেজ করতে সাহায্য করে।

৫. নিয়মিত আখরোট ও বাদাম একসঙ্গে খাওয়া খেলে স্মৃতিশক্তি বাড়তে থাকবে। এতে প্রচুর পরিমাণে ডিএইচএ থাকে। যা এক ধরনের ওমেগা । এটি মস্তিষ্কের জন্য খুব ভালো।

৬. পালংশাক ও বাদাম একসঙ্গে খেলে ত্বক-অন্ত্র সবই ভালো থাকবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। কারণ পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই উপাদান মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে। তাছাড়া, বাদামে ভিটামিন ই থাকায় মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে।

৭.  হলুদ ও বাদাম একসঙ্গে খেতে পারেন। হলুদের প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। অন্যদিকে বাদামে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এসব উপিাদান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে।

৮. মস্তিষ্ক ভালো রাখতে বাদামও ডিম একসঙ্গে খেতে পারেন । এতে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক চাপও কমবে। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ই থাকে।

৯. গ্রিন টি ও বাদাম একসঙ্গে খেলে আপনার মানসিক চাপ কমবে। যদি রাতে এই দুটি উপাদান একসঙ্গে খান তাহলে ভালো ঘুমাতেও পারবেন।

১০. কলা ও বাদাম একসঙ্গে খাওয়া খুব ভালো। কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাশিয়াম থাকায় এটি মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ কমে। বাদামে থাকা ভিটামিন ই ত্বকের জন্য খুব ভালো।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।