শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৩:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রযুক্তিপণ্যের জগতে এবার রিচার্জেবল ব্যাটারিসমৃদ্ধ ফোরজি সিম সাপোর্টেড রাউটার নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্মার্ট ডিজাইন, উচ্চগতির ইন্টারনেট এবং সহজ ব্যবহারযোগ্যতার এক অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই রাউটার। বাসা কিংবা অফিসের নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি এবং স্ট্যাবল স্পিডের জন্য এটি হতে পারে পারফেক্ট সলিউশন।

নতুন আসা ওয়ালটনের তরঙ্গ (TORONGGO) ব্র্যান্ডের ডব্লিউআর৩৪জি (WR34G) মডেলের রাউটারটিতে রয়েছে শক্তিশালী ফোরজি এলটিই (4G LTE) কানেক্টিভিটি যা দিয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ১৫০ এমবিপিএস ডাউনলোড এবং ৫০ এমবিপিএস আপলোড স্পিড। ২.৪ গিগাহার্টস ফ্রিকোয়েন্সির এই রাউটারটি ওয়াইফাই ট্রান্সমিশনে দিতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিড, যা অনলাইন স্ট্রিমিং, ভার্চুয়াল ক্লাস, অফিসিয়াল মিটিং এবং অনলাইন গেমিংয়ের জন্য দারুণ উপযোগী। এতে ব্যবহৃত হয়েছে এমইউ-এমআইএমও (MU-MIMO) টেকনোলজি, যা একাধিক ডিভাইস একসাথে সংযুক্ত থাকলেও কানেক্টিভিটিকে রাখে স্ট্যাবল ও স্মুথ। রাউটারটিতে রয়েছে একটি মাইক্রো সিম স্লট, দুটি ল্যান পোর্ট এবং একটি ডিসি ইনপুট পোর্ট।

নতুন এই ডিভাইসটির অন্যতম বড় সুবিধা হলো এর বিল্ট-ইন ৪০০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি। ফলে বিদ্যুৎ না থাকলেও রাউটার চলতে থাকবে নিরবচ্ছিন্নভাবে। এতে ঘরের ভিতরে, অফিস কিংবা দূরবর্তী এলাকাতেও সহজেই স্থায়ী ইন্টারনেট সংযোগ পাবেন গ্রাহক। এর শক্তিশালী এক্সটার্নাল অ্যান্টেনা দুর্বল নেটওয়ার্কেও ভালো সিগন্যাল রিসিভ করতে সহায়তা করে। নিরাপত্তার দিক থেকেও এই রাউটারটি অত্যন্ত নির্ভরযোগ্য। এতে রয়েছে ডব্লিউপিএ২-পিএসকে (WPA2-PSK) এনক্রিপশন সাপোর্ট যা হ্যাকিং বা অননুমোদিত অ্যাকসেস থেকে নেটওয়ার্ককে নিরাপদ রাখে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আমরা সবসময় ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদান করে আসছি। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের ঝামেলাহীন নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রদানের লক্ষ্যে নতুন এই রিচার্জেবল ফোরজি সিম সাপোর্টেড রাউটার বাজারে ছাড়া হয়েছে। এটি বিদ্যুৎবিহীন এলাকা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের সময় গ্রাহকদের জরুরি ইন্টারনেটের প্রয়োজন মেটাবে। যেসব অঞ্চলে তারযুক্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব নয়, সেসব স্থানে মোবাইল ফোনের সিম ব্যবহার করে গ্রাহকরা সহজেই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিতে পারবেন। ওয়ালটনের নতুন এই ফোরজি সিম সাপোর্টেড রাউটারটি এখন ১০% বিশেষ অফার মূল্যে ৪,০৯৫ টাকা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।