২৪ ঘণ্টা অনলাইন : মানসিক চাপ ধীরে ধীরে তৈরি হয়। একদিনের চেষ্টায় এই চাপ মোকাবিলা করা সম্ভব নয়। মানসিক চাপ মোকাবিলা করার জন্য একটি সুশৃঙ্খল লাইফস্টাইল ফলো করা জরুরি। মনোবিদরা বলছেন, টানা তিন মাস একটি সুশৃঙ্খল লাইফস্টাইল ফলো করে মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব। ডা. সুব্রত সাহা, কনসালটেন্ট নিউরোথেরাপিস্ট ‘হেলথ ইনসাইডার’ এর একটি পডকাস্টে মানসিক চাপ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করেছেন। এগুলো হলো—
১. আপনি নির্দিষ্ট একটি সময় পরিবারের জন্য রাখুন। সেটা আধা ঘণ্টা হোক, তিরিশ মিনিট হোক বা তার বেশি সময় হোক। ধরুন, রাত সাড়ে দশটা থেকে ১২ টা পর্যন্ত সময়টুকু শুধু আপনার পরিবারের সদস্যদের সময় দিন।
২. আপনার যদি কোনো পোষ্য থাকে তাহলে দিনের একটা নির্দিষ্ট সময় পোষ্যের সঙ্গে সময় কাটাতে পারেন।
৩. আপনি যদি কোনো সৃজনশীল কাজ করতে পছন্দ করেন, তাহলে দিনের কাজ শেষ করে একটি নির্দিষ্ট সময়ে নিজের প্রিয় কাজটি করতে পারেন। এতে সময়টা উপভোগ্য হয়ে উঠবে।
৪. যত কাজই থাকুক, সারাদিনের মধ্যে ছয় থেকে নয় ঘণ্টা অবশ্যই আপনাকে ঘুমাতে হবে।
৫. প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অল্প সময়ের জন্য হলেও ‘মর্নিং ওয়াক’ করুন। যদি তা করা কোনো ভাবেই সম্ভব না হয় তাহলে ‘ইভিনিং ওয়াক’ করুন।
৬. হেভি ব্রেকফার্স্ট করুন। লাইটার লাঞ্চ করুন এবং লাইটেস্ট ডিনার করুন। এবং অবশ্যই ডিনারটা রাত আটটার মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে।
এই নিয়মগুলো যদি আপনার লাইফস্টাইলে ফলো করতে পারেন তাহলে আগামী দুই-তিন মাসের মধ্যে আপনি মানসিক চাপ কমিয়ে ফেলতে পারবেন।
২৪ ঘণ্টা/এআর
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।