শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘পান্তা ভাত’ নিয়ে গবেষণায় উঠে এল বিষ্ময়কর তথ্য

প্রকাশিত - ১৫ এপ্রিল, ২০২৫   ০৪:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাঙালী প্রাচীন কৃষি সমাজের ঐতিহ্য ‘পান্তা ভাত’। এক সময় গ্রাম বাংলার সর্বস্তরে প্রতিদিনের খাবারের তালিকায় স্থান ছিল পান্তার। বর্তমানে খাদ্যাভাসে খাবারটি কম রাখা হলেও পহেলা বৈশাখে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে এই খাবার এখনও রয়ে গেছে। এখনও পান্তা ভাত খেয়েই দিন-রাত কাজ করেন সমাজের কর্মজীবী ও খেটে খাওয়া বহু মানুষ। সাধারণ মানুষের বড় অংশের প্রাত্যহিক এই খাবারটিতে কোনো গুণ আছে কিনা তা খুঁজেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। নতুন গুণের সন্ধানও পেয়েছেন তারা।

পান্তা ভাত মূলত রান্না করা চালে পানি দিয়ে কিছুসময় রেখে তৈরি এক ধরনের খাবার। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে ও ভারতে এই খাবার খাওয়া হয়। খাবারটির গবেষণার লক্ষ্য ছিল পুষ্টির জন্য একটি সাশ্রয়ী মূল্যের খাদ্য হিসাবে এর সম্ভাব্যতা মূল্যায়ন করা। গবেষণায় দেখা গেছে, পান্তা ভাতে অনেক উপকারী অণুজীব আছে। আবার নতুন কিছু অণুপুষ্টি উপাদানও পাওয়া গেছে। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পান্তা খেলে রক্তে স্বাভাবিকের চেয়ে কম হারে বাড়ে শর্করার মাত্রা।

যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞান সাময়িকী ফুড অ্যান্ড হিউম্যানিটি–তে পান্তাভাত নিয়ে নতুন এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে গত বছরের ডিসেম্বরে। যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির স্কুল অব ফার্মাসি অ্যান্ড বায়োমলিকুলার সায়েন্সেসের অধ্যাপক মোশাররফ হোসেন সরকারের নেতৃত্বে গবেষণা দলে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের আরও আট শিক্ষক ও শিক্ষার্থী।

গবেষণায় যা পাওয়া গেছে

গবেষণায় ব্যবহৃত হয়েছে সাদা বাসমতী চাল। রান্না করার পর এই চালে নিমজ্জিত না হওয়া পর্যন্ত পাত্রে পানি যোগ করা হয়েছিল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা ভিজিয়ে রাখা হয়।

রান্না করা চাল রাতারাতি ভিজিয়ে রাখলে শুরু হয় হালকা গাঁজন। পরবর্তীতে ব্যাসিলোটা ফাইলাম থেকে উপকারী ব্যাকটেরিয়াগুলোর ধারাবাহিক বৃদ্ধি পেতে থাকে।

নতুন এ গবেষণায় পান্তায় প্রোবায়োটিক-সমৃদ্ধ ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে পারে। সাধারণ ভাতের চেয়ে পান্তায় ১০ গুণ বা তারও বেশি উপকারী অণুজীব তৈরি হতেও দেখা গেছে।

এ গবেষণার অন্যতম বড় দিক হলো পান্তায় একাধিক অণুপুষ্টির সন্ধান। এর মধ্যে আছে লৌহ, জিংক, কপার, ক্যালসিয়াম, ম্যাংগানিজ, ম্যাগনেশিয়াম, বোরন ও পটাশিয়াম, যা সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি ছিল।

যেখানে প্রতি আড়াই গ্রাম সাধারণ ভাতে শূন্য দশমিক ৫ মাইক্রোগ্রাম লৌহ থাকে, সেখানে একই পরিমাণ পান্তায় পাওয়া যায় প্রায় ১ মাইক্রোগ্রাম। ক্যালসিয়ামের মাত্রা সাধারণ ভাতে শূন্য দশমিক ১০ মাইক্রোগ্রাম পাওয়া গেলেও পান্তায় তা শূন্য দশমিক ৪০ মাইক্রোগ্রামের বেশি পাওয়া গেছে।

যুক্তরাজ্যের টিস ভ্যালিতে বসবাসরত ১৩ জন বাংলাদেশি সদস্যের ওপর এই গবেষণা চালানো হয়। পরীক্ষাটি অংশগ্রহণকারীদের একটি বাড়িতে পরিচালিত হয়েছিল। বাড়ির মালিক নির্দেশনা অনুসারে খাবার তৈরি করেছিলেন এবং পরীক্ষাগুলি দুটি পৃথক দিনে পরিচালিত হয়েছিল।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।