শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলে তার স্বামী অপূর্ব বেগুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।দাম্পত্য জীবনের নানাদিকের এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।

কয়েক মাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। মাসরিকুল আলম বলেন, “কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক। এককথায় ব্যাপক বিনোদন পাবে। এই কাজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর হিউমার। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ হয়েছে। দর্শক দেখলে বুঝবেন।”

অপূর্ব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ।নির্মাতা জানান, অপূর-সাবিলা জুটিকে তার চতুর্থ কাজ এটি। এর আগের কাজগুলো থেকে এটি পুরোপুরি আলাদা। টিভি প্রচার হলে যারা দেখেছেন পছন্দ করেছেন, এবার ইউটিউবে দেখা যাবে। পয়লা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।