শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে শরীরে শক্তি জোগায় আখের রস

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৪:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এই মৌসুমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান জরুরি। এর পাশাপাশি শরীরে আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন পানীয় রাখা গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম আখের রস। এটি পান করতে যেমন সুস্বাদু তেমনি এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। গ্রীষ্মকালে আখের রস পান করলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

শরীরে শক্তি জোগায় : আখের রসে থাকা প্রোটিন, ভিটামিন, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট-এর মতো পুষ্টি উপাদান  শরীরের জন্য খুবই উপকারী। গ্রীষ্মকালে ক্লান্তি ও দুর্বলতা দূর করতে এই পানীয়র তুলনা নেই। গরমকালে আখের রস পান করলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়াও শারীরিক ক্লান্তি দূর হয়ে মেজাজ ভালো হয়। আখের রস শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি শারীরিক ক্লান্তিও কমায়। কারণ,এতে কার্বোহাইড্রেট ও প্রোটিন ভরপুর থাকে।

রক্তাল্পতা দূর করে : রক্ত স্বল্পতার কারণে হওয়া রক্তাল্পতা নিরাময়ে আখের রস দারুণ কার্যকর। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এই রস শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যারা রক্তাল্পতায় ভোগেন,তারা নিয়মিত আখের রস পান করলে উপকার পাবেন।

হজমের জন্য ভালো : আখের রস হজমের জন্য বেশ উপকারী। কারণ এতে থাকা পটাশিয়াম পেটের পিএইচ মাত্রা বজায় রাখে এবং হজমের রস নিঃসরণে সহায়তা করে। এছাড়াও, এতে থাকা ফাইবার হজমকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করে।

জন্ডিসের জন্য ভালো : গ্রীষ্মকালে অনেকেই জন্ডিস রোগে আক্রান্ত হন। তবে, আয়ুর্বেদ অনুসারে, আখের রস জন্ডিসের জন্য সেরা প্রতিকার।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আখের রসে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বৈশিষ্ট্য রয়েছে। এ কারণে গরমে প্রতিদিন আখের রস পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে অনেক রোগ ও সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়।

লিভারের জন্য ভালো: আখের রস লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এই রস খেলে শরীর থেকে টক্সিন বের করে দেয়। এর পাশাপাশি লিভারকে ডিটক্সিফাই করতেও কাজ করে আখের রস। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট লিভারের সংক্রমণ প্রতিরোধে দারুণভাবে সাহায্য করে।

হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো : আখের রসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান  হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। প্রতিদিন আখের রস পান করলে বাতের ব্যথার মতো হাড় সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মেলে।
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।