শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রান্না করতে গিয়ে হাতও পুড়ল অভিনেত্রীর

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০৫:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগেই চুল বাঁধতে পারতেন, এবার রাঁধছেনও অভিনেত্রী আলিয়া ভট্ট। মা সোনি রাজদানের রান্নাঘরে ঢুকে তাঁর কাছ থেকেই রান্না শিখছেন তিনি। কখনও ময়দায় ময়ান দিতে দেখা যাচ্ছে আলিয়াকে, কখনও বা মায়ের থেকে খুঁটিয়ে বুঝে নিচ্ছেন কোন মশলা কতটা দেওয়ার পরে থামা উচিত। তেমনই এক রান্না করতে গিয়ে বাঁধল গণ্ডগোল। হাতে ছ্যাঁকা খেলেন অভিনেত্রী!

দিন কয়েক হল ইউটিউবে নিজের চ্যানেলে একটি শো চালু করেছেন আলিয়া। নাম, ‘ইন মাই মামাজ় কিচেন’। আলিয়ার রান্না শেখার অভিজ্ঞতা সেখানেই এক একটি পর্ব হয়ে ভেসে উঠছে। একটি ভিডিয়োয় আলিয়াকে দেখা যাচ্ছে তাঁর প্রিয় খাবার ‘ম্যাক অ্যান্ড চিজ়’ বানাতে। আর একটিতে তিনি বানাচ্ছেন তাঁর প্রিয় মিষ্টি। এই মিষ্টি বানানোর পর্বেই হাত পুড়েছে আলিয়ার।

মায়ের সঙ্গে আলিয়া রেঁধেছেন অ্যাপল ক্রাম্বল পাই। আলিয়া জানিয়েছেন, ছোট বেলায় মায়ের হাতে বানানো ওই মিষ্টির জন্য মুখিয়ে থাকতেন তিনি আর তাঁর দিদি শাহীন। এখন অবশ্য তিনি নায়িকা। যখন তখন মিষ্টি খাওয়ার উপায় নেই। তবে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিয়োয় সে সব বিধি নিষেধকে পাত্তা না দিয়েই ঠান্ডা ক্রিম ছড়ানো গরম অ্যাপল ক্রাম্বল পাইয়ের টুকরো মুখে পুড়লেন আলিয়া। উপভোগ করলেন তারিয়ে তারিয়ে। আর ঠিক সেই সময় অসাবধানতাবশত হাত দিয়ে ফেললেন সবে অভেন থেকে গরম লোহার পাত্রে!

অনভ্যস্ত হাতে রাঁধাবাড়াকে ‘হাত পুড়িয়ে রান্না করা’ বলতেন পুরনো দিনের মানুষজন। এক সন্তানের মা এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়ারও যে রান্নাঘরে ঢোকার প্রয়োজন পড়েনি কখনও তা ভিডিয়ো দেখেই বোঝা যায়। একটি ভিডিয়োয় সোনিকে বলতেও শোনা যায়, ‘‘অবশেষে রান্নাটা শেখা হবে তোমার।’’ আলিয়ার ভিডিয়ো দেখে তাঁর ভক্তেরাও বলছেন, আলিয়ার রান্না শেখাটা সত্যিই হবে মনে হচ্ছে। কারণ তিনি আক্ষরিক অর্থেই হাত পুড়িয়ে রান্না করছেন!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।