২৪ঘণ্টা অনলাইন : ‘দসভি’ ছবির শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়। তার জেরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। এই গুঞ্জনই শোনা গিয়েছিল নেটপাড়ায়। গত বছর নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ে। যদিও নতুন বছরে পা দিতেই স্ত্রী ঐশ্বর্যাকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন অভিনেতা। কেউ কেউ তো বলতে শুরু করেন মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এ বার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে!
সম্প্রতি মুম্বইয়ের একটি খ্যাতনামী প্রযোজনা সংস্থা নৈশ পার্টিতে নিমন্ত্রিত ছিলেন অভিষেক-নিমরত। আপাদমস্তক কালো প্যান্ট, কালো জ্যাকেটে হাজির হন অভিষেক। তার কিছু ক্ষণের মধ্যে হাজির হন নিমরত। তাঁর পরনে কালো অফ শোল্ডার জামা, বিন্যস্ত চুল, মানানসই রূপটান। লাল গালিচায় হেঁটে গেলেন দু’জনে কিন্তু আলাদা আলাদা।
জল্পনার শুরু যে ঘটনা থেকে সেটা ২০২২ সালের কথা। ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সে সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ।” পুরনো সেই ভিডিয়ো আচমকাই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।