শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আহ কি মজা কাঞ্জি ভাত

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০৪:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মজানো ভাত, আলুর চোখা, কাঁচা পেঁয়াজ, কাঁচালঙ্কা, লেবু ও নুন। গ্রীষ্মের দুপুরে তাপপ্রবাহের সঙ্গে লড়াই করার জন্য বাঙালির পাতে এই কয়েকটি জিনিসই যথেষ্ট। পান্তা ভাত হোক বা জল-ভাত, আরামদায়ী এই খাবারের উপকারও অনেক। পূর্ব ভারতের বিশিষ্ট এই খাবারের অনুরূপ পদের সন্ধান মিলবে দক্ষিণ ভারতেও। অনেকাংশে পান্তার মতোই, কিন্তু পান্তা নয়। ভাত মজিয়ে তৈরি করা এই খাবারটিকে দেশের দক্ষিণ দিকে বলা হয় ‘কাঞ্জি ভাত’ (রাইস কাঞ্জি)। ‘কাঞ্জি’ মানেই হল ফার্মেন্টেটেশন অথবা গেঁজিয়ে ওঠা পানীয়। আপনি যদি পান্তা-প্রিয় হন, তা হলে অবশ্যই ‘রাইস কাঞ্জি’র সহজ রেসিপিটি জেনে রাখতে পারেন। বলিউড এবং দক্ষিণী ছবির প্রখ্যাত অভিনেতা আর মাধবনেরও পছন্দের পদ এটি। গরমের দুপুরে কাঞ্জি খেয়েও তৃপ্তি পেতে পারেন।

উপকরণ- এক কাপ চালের ভাত, একটি টেবিল চামচের অর্ধেক গোটা সর্ষে ও গোটা জিরে, এক টেবিল চামচ ধনেপাতা কুচি, অর্ধেক টেবিল চামচ নারকেল তেল, ২-৩ কাপ জল, ১/৪ কাপ টক দই, একটি পেঁয়াজের কুচি, দু’টি কাঁচালঙ্কা, ৪-৫টি কারিপাতা এবং নুন।

প্রণালী- ভাত রান্না করে একটি মাটির পাত্রে রেখে দিন। তার পর সেটিতে জল ভরে সারা রাত রাখুন। বাঙালির জল-ভাতের মতো ফ্রিজে ঢুকিয়ে রাখলে চলবে না। গরম আবহাওয়াতে ভাতের পাত্রটি রেখে দিলে তবেই তা মজিয়ে উঠবে। সকালে মজিয়ে ওঠা ভাত এবং জলকে আলাদা করতে হবে ছাঁকনির সাহায্যে। জল অর্থাৎ কাঞ্জিটিকে আলাদা করে রেখে দিন। এর পর মজানো ভাতগুলি হাত দিয়ে পিষে মাখা মাখা করে ফেলতে হবে। এ বার সেই ভাতে দই, কাঁচালঙ্কা (মাঝখান থেকে চিরে), পেঁয়াজকুচি দিয়ে ভাল করে নাড়াতে হবে। অন্য একটি কড়াইতে ঢিমে আঁচে নারকেল তেল গরম করুন। তার মধ্যে ফেলে দিন গোটা সর্ষে ও গোটা জিরে। কয়েক মুহূর্ত পরে মাখা ভাত আর কারিপাতা যোগ করে দিন তাতে।

গ্যাস থেকে নামিয়ে ভাতটির সঙ্গে আলাদা করে রাখা কাঞ্জিটুকু মিশিয়ে দিন। স্বাদের প্রয়োজন মতো নুন দিতে হবে। পরিশেষে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। অনেকে আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালবাসেন এই কাঞ্জি ভাত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।