২৪ ঘণ্টা অনলাইন : রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিল ভিভো। বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২৫-এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে প্রথম মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট ‘ভিভো ভিশন’। মঙ্গলবার চীনের বোয়াও হাইনানে চার দিনব্যাপী বার্ষিক এই সম্মেলন শুরু হয়।
বোয়াও ফোরামের চতুর্থ সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে ভিভো তাদের ব্লু টেকনোলজি ম্যাট্রিক্স (ব্লুইমেজ, ব্লুএলএম, ব্লুওএস, ব্লুচিপ, ব্লুভোল্ট), সিক্সজি প্রযুক্তির অগ্রগতি এবং বাজারে আসতে যাওয়া নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০ আল্ট্রা প্রদর্শন করেছে। ভিভো এক্স২০০ ফোনটিকে এবারের সম্মেলনের অফিশিয়াল স্মার্টফোন হিসেবেও ঘোষণা করা হয়েছে।
ভিভোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ অপারেটিং অফিসার ও ভিভো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হু বেইশান ‘ভিভো রিলিজ মোমেন্ট’ সেশনে ’হিউম্যানিটি ইন দ্যা ফিউচার অফ টেকনোলজি বাই ভিভো’ শীর্ষক বক্তব্য দেন। ভিভোর গত তিন দশকের অগ্রযাত্রা তুলে ধরেন তিনি। হু বেইশান ভিভোর প্রথম মিক্সড রিয়েলিটি হেডসেট ‘ভিভো ভিশন’ উন্মোচন করেন। এটি মিক্সড রিয়েলিটি (এমআর) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় হু বলেন, ভিভো তার ইমেজিং দক্ষতা, এআই এবং রিয়েল-টাইম স্পেসিয়াল কম্পিউটিংয়ের মাধ্যমে আরও বাস্তবসম্মত ডিজিটাল অভিজ্ঞতা দিতে চায়। আগামী মাসে ভিভোর সর্বশেষ ইমেজিং টেকনোলজির ভিভো এক্স২০০ আল্ট্রা উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
২৪ ঘণ্টা/এআর
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।