শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে ফোন শাহবাজের

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৫   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পরিস্থিতি যে রকম ঘোরালো হচ্ছে, তাতে এখনও পর্যন্ত বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে বলে মনে করেছেন কূটনৈতিক মহলের একাংশ। যদিও সাউথ ব্লকের তরফে সরকারিভাবে এ নিয়ে মুখ খোলা হয়নি। বিমস্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার তাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের ‘দেখা’ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কিন্তু তাঁদের মধ্যে কোনও পার্শ্ববৈঠক হচ্ছে কি?

পরিস্থিতি যে রকম ঘোরালো হচ্ছে, তাতে এখনও পর্যন্ত এই বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে বলে মনে করেছেন কূটনৈতিক মহলের একাংশ। যদিও সাউথ ব্লকের তরফে সরকারি ভাবে এ নিয়ে মুখ খোলা হয়নি। ঈদের শুভেচ্ছা জানাতে ইউনূসকে ফোন করেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। পরে তিনি জানিয়েছেন, উভয় দেশের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে তাঁদের মধ্যে কথা হয়েছে। তাঁর আশা, ইসলামাবাদ-ঢাকার মধ্যে ভবিষ্যতে সম্পর্কে আরও উজ্জ্বল হবে। পাক প্রধানমন্ত্রীর এই ইউনূস-ঘনিষ্ঠতাকে স্বাভাবিক ভাবেই সুনজরে দেখছে না নয়াদিল্লি। কারণ, গত কয়েক মাসে সে দেশে আইএসআইয়ের সক্রিয়তার সঙ্গে ভারত-বিরোধিতার সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। যদিও ইদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সরকার এবং সে দেশের নাগরিকদের উদ্দেশে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ইউনূসের সঙ্গে ফোনালাপের পরে সমাজমাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ২২ এপ্রিল বাংলাদেশ সফরে যাবেন পাক উপপ্রধানমন্ত্রী ইশক দার। তাঁর সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও যাবে। ইউনূসের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এবং তাঁর সাম্প্রতিক চিন সফরের উপরে কড়া নজর রাখছে নয়াদিল্লি। তিনি যে ভাবে চিন ও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে তৎপর, তাতে মোদী সরকার যথেষ্ট হতাশ। আর তাই এই পরিস্থিতিতে ঢাকার আবেদন সাড়া দিয়ে বিমস্টেকে মোদী-ইউনূস পার্শ্ববৈঠকের সম্ভাবনা ক্রমশ কমছে বলেই মনে করেছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা। ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত বার বার বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের কথা জানিয়েছে। কিন্তু ইউনূস সরকার ওই ব্যাপারে কার্যত উদাসীনই। দ্বিতীয়, সম্প্রতি চিনে গিয়ে ইউনূস তিস্তা প্রসঙ্গ তুলেছেন, পরিকাঠামো উন্নয়ন ও দু’দেশের যোগযোগ বাড়ানোর কথা বলেছেন। তাঁর আমলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ক্রমশ গতিশীল হচ্ছে।

সাউথ ব্লকের একটা বড় অংশের মতে, পাকিস্তান এবং চিনের সঙ্গে বাংলাদেশের অতিঘনিষ্ঠতা আসলে ভারতকে চাপে রাখার কৌশল। কারণ, পাকিস্তানের অর্থনীতির যা অবস্থা তাতে তারা বাংলাদেশকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না। বরং সে দেশের মাটিকে ব্যবহার করে ভারত-বিরোধী জঙ্গি তৎপরতা বাড়াতে মদত দেবে। আর বেজিং আর্থিক ভাবে ঢাকাকে সহায়তা করলেও, তারা যে ঋণের জালে জড়িয়ে ফেলবে না তার নিশ্চয়তা কোথায়। যার সাম্প্রতিক উদাহরণ শ্রীলঙ্কা। সাউথ ব্লকের আর একটি অংশের যুক্তি, ইউনূস চিন ও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে ঘরোয়া রাজনীতিতে ভারত-বিরোধী জিগির বজায় রাখতে চাইছেন। সেই সুযোগে নির্বাচন আরও পিছিয়ে দিয়ে কট্টরপন্থীদের তিনি সুবিধা করে দিতে পারেন।

চিন সফরে গিয়ে ইউনূস বলেছিলেন, ‘‘ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সেভেন-সিস্টার বলা হয়। এগুলি স্থলবেষ্টিত। আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে, চাইলে চিন তা ব্যবহার করে, তাদের অর্থনীতিকে আরও সম্প্রসারিত করতে পারে।’’

মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কংগ্রেসের পবন খেরা সমাজমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলার জন্য চিনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের সরকারের এই মনোভাব আমাদের উত্তর-পূর্ব অঞ্চলের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আমাদের বিদেশনীতি এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে, যে দেশের গঠনে ভারতের প্রধান ভূমিকা ছিল, সেই দেশও আজ আমাদের বিরুদ্ধে শক্তি সংগ্রহে লিপ্ত’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।