শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো মার্চ মাসটাই ‘এস কে’ মাস: বুবলী

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৫   ০৩:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সম্প্রতি বীরের জন্মদিন উদযাপন করেছেন শাকিব খান। এই রেশ কাটতে না কাটতেই শাকিব খানের জন্মদিনে বীরের পক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। বাবা, ছেলে দুইজনের নামের শরু  ‘এস’ দিয়ে। তাইতো বুবলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিলেন, ‘‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’’

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওই পোস্টের ক্যাপশনে এসব কথা লেখেন বুবলী। ভিডিওতে দেখা যায়, বীরকে নিয়ে একটি ‘স্টার’ মোটিফের কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের পক্ষ থেকে লেখা- ‘‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’’ এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দিতেও দেখা যায় শাকিবকে।বুবলীর এই পোস্টে ৭০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।