শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি পাচারের গল্প

প্রকাশিত - ২৬ মার্চ, ২০২৫   ০৬:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে কিডনি পাচার চক্রের ‘যোগসাজশ’? অশোকনগরের ঘটনায় পুলিশি তদন্তে উঠে আসছে  চাঞ্চল্যকর তথ্য। বুধবার এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম গুরুপদ জানা, মৌসুমী সর্দার ও পিয়ালী দে। গুরুপদ এই গোটা চক্রের ‘কিংপিন’ বলেই দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ধৃত তিন জন কিডনি পাচার সম্পর্কিত সমস্ত ‘অবৈধ’ প্রক্রিয়া চালাত কলকাতার ওই নার্সিংহোমের মাধ্যমে। সেখানে থেকেই কিডনি পাচারের র‍্যাকেট চলত বলেই অনুমান তদন্তকারীদের। অশোকনগরে এক ব্যক্তির  অভিযোগের ভিত্তিতে কিডনি পাচারের পর্দাফাঁস হয়েছে। তাঁর স্ত্রীর কিডনি দানে ‘সম্মতি’ দেয়নি প্রশাসন। তার পরেও কী ভাবে কলকাতার নামী ওই বেসরকারি হাসপাতালে এই ‘অপরাধ’ সংগঠিত হলো, সেই উত্তর অধরা তদন্তকারীদের কাছে। 

তদন্তকারীদের দাবি, এই পাচার চক্রের মাথা ছিলেন ধৃত গুরুপদ। তিনি নিজেকে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন। শুধু তাই নয়, নিজের নাম ‘অমিত’ বলে সবাইকেই পরিচয় দিতেন। তদন্ত করে পুলিশ আরও জানতে পেরেছে, করোনাকাল থেকেই চলছে এই কিডনি পাচার চক্র। ঋণগ্রস্তদের ফাঁদে ফেলা হতো।

এ যাবৎ কতজন কিডনি দেওয়ার আবেদন স্বাস্থ্য দপ্তরে করে, সেই রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। সূত্রের দাবি, বিগত দু’বছরে বারাসত মহকুমা এলাকায় প্রায় ৫০ জন কিডনি দান করতে আবেদন করে। এর মধ্যে সবথেকে বেশি আবেদন এসেছে অশোকনগর থানা এলাকা থেকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় ২০ জন। তালিকায় আছে মধ্যমগ্রাম, হাবড়া থেকে বারাসতও।

উল্লেখ্য, গত রবিবার বিকাশ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। তাঁকে জেরা করেই জানা যায়, দেনার দায়ে ডুবে থাকা অশোকনগর থানা এলাকার এক বাসিন্দাকে বিকাশ রাজি করিয়েছিলেন কিডনি বিক্রির জন্য। ভিন রাজ্যের একজন ওই ব্যক্তির স্ত্রীর কিডনি সাড়ে ৫ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করে বলে দাবি করা হয়। সেই তদন্তে নেমেই ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়ে আসতে শুরু করেছে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।