শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন এবং ডায়াবিটিস বশে রাখতে

প্রকাশিত - ২৬ মার্চ, ২০২৫   ০৬:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওজন কমাতে অনেকেই নানা সাপ্লিমেন্ট খান। কিন্তু ওজন কমানোর সাপ্লিমেন্ট আদতে শরীরের ক্ষতি করে। এই ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তার উপর বেশি ওজনের জন্য যদি ডায়াবিটিস ধরা পড়ে, তা হলে আরও মুশকিল। তাই ডায়াবিটিস এবং অত্যধিক ওজন দু’টোই কমাতে পুষ্টিবিদেরা নজর দিতে বলছেন শরীরচর্চা এবং রোজের খাওয়াদাওয়ায়।

‘এশিয়ান অস্ট্রেলিয়ান জার্নাল অফ অ্যানিম্যাল সায়েন্স’-এ প্রকাশিত গবেষণা জানাচ্ছে, বেশি ওজন এবং ডায়াবিটিসের সমস্যা একসঙ্গে থাকলে রোজের রুটিন বদলানো ছাড়া উপায় নেই। বিশেষ করে খাওয়াদাওয়ায় নজর দিতেই হবে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কী খাবেন। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, এক ফলেই জব্দ হবে দুই রোগ। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, পেয়ারা ওজন কমাতে পারে।

ওজন কমানোয় পেয়ারার ভূমিকা
পেয়ারায় অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ অনেক বেশি। পেয়ারায় আছে ভিটামিন সি, এ এবং ওমেগা থ্রি। এ ছাড়াও এই ফলে রয়েছে পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার। ডায়েটে যদি পেয়ারা থাকে, তা হলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়ে যাবে। তবে সব সময় যে পেয়ারায় কামড় বসাতে হবে, তার কোনও মানে নেই। পেয়ারা দিয়ে বানিয়ে নিতে পারেন বিশেষ পানীয়। কী ভাবে বানাবেন?

প্রথমে পেয়ারা কুচিয়ে কেটে নিন। মিক্সিতে পেয়ারার টুকরো, এক টুকরো আদা, পুদিনা পাতা এবং পরিমাণমতো জল দিয়ে ঘুরিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে রস বার করে নিন। এই পানীয় ডায়াবিটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি, ওজনও নিয়ন্ত্রণে রাখবে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।