শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাত, পা দুর্বল হওয়া মানেই কি স্ট্রোক?

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৫   ১১:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অনেক সময় দেখা যায় যে হাত, পা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে চার পাঁচ মাস ধরে চলতে থাকলে সেক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু দেখা যায় যে একজন সুস্থ মানুষ হঠাৎ পড়ে গেছেন এরপর তার এক সাইড দুর্বল হয়ে গেছে, এটা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন।

অধ্যাপক ডা: এম বাহাদুর আলী মিয়া, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বলেন, ‘‘প্রথম কথা হলো স্ট্রোকটা হঠাৎ করে শুরু হবে। যেমন শরীরের একদিকে হাত ও পা একসঙ্গে দুর্বল হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে, মুখ বেঁকে যেতে পারে। এ ছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন মাথা ব্যথা, বমি হওয়া। স্ট্রোক হলে ব্রেনে রক্ত ক্ষরণ হয় এবং চাপ বেড়ে যায়। চাপ বেড়ে গেলে মাথা ব্যথাও হবে এবং চাপের কারণে  বমিও হবে । খিঁচুনিও দেখা দিতে পারে।’’

এই চিকিৎসক জানান, এই লক্ষণগুলো নির্ভর করে ব্রেন স্ট্রোক মস্তিষ্কের কোন জায়গায় হচ্ছে, তার ওপর। একটা জায়গায় হলে হাত পা দুর্বল হয়ে যাবে আবার আরেকটা জায়গায় হলে মুখ বেঁকে যাবে। দেখা যাবে যে আক্রান্ত ব্যক্তির আচার আচরণে সমস্যা হচ্ছে। ব্রেনের নিচের অংশে স্ট্রোক হলে হাত পা চারটিই দুর্বল হয়ে যেতে পারে।  
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।