শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সনি’র অফিসিয়াল স্টোর এখন গুলশানে

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। শোরুমটি পরিচালনা করবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। বুধবার সকালে যৌথভাবে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি’র ম্যানেজার ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ ভ্যালেরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান এবং ইকো ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে অফিসিয়াল স্টোর চালু উপলক্ষ্যে সনি’র সব পণ্যে অত্যাকর্ষণীয় অফার পাচ্ছেন গ্রাহকেরা। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন গ্রাহক ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার ৫৫ ইঞ্চি সনি এক্সআর-৫৫এ৮০এল ওলেড টিভি নিতে পারছেন মাত্র ১ লাখ ৭০ হাজার টাকায়, ২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা মূল্যের কে-৬৫এস৩০ মডেলের টিভি মিলছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৬ লাখ ৫ হাজার ৯০০ টাকার কে৮৫এস৩০ মডেলের ৮৫ ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র ৩ লাখ ৫০ হাজার টাকায়।

এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা তো থাকছেই। আরও থাকছে মডেল-ভেদে টিভির সঙ্গে স্মার্ট ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যান জিতে নেওয়ার সুযোগ।

গুলশানে সনি’র অফিসিয়াল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড বাংলাদেশে সনি’র পণ্য বাজারজাতকরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন থেকে তাদের তত্ত্বাবধানে গুলশানে চলবে সনি’র অফিসিয়াল স্টোর। এখান থেকে রাজধানীর বাসিন্দারা খুব সহজেই সনি’র সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো পাবেন একদম হাতের নাগালে। আমি স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের এ উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এসময় স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম বলেন, দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আমাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে। ফলে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট। সনি ব্র্যান্ড-লাভারদের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সঙ্গে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তায় সেবা পেতে, সনি-স্মার্ট শোরুম থেকে পণ্য ক্রয়ের আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৮টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।