শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
একই স্থানে মঙ্গল শোভাযাত্রা ও ডে পারেড

বাংলা বর্ষবরণ ১৪৩২  নিয়ে সরব আলোচনা

প্রকাশিত - ১৯ মার্চ, ২০২৫   ০৮:৫৭ পিএম
webnews24

দর্পণ কবীর, নিউইয়র্ক : এ বছর ১৪ এপ্রিল বাংলা বর্ষ ১৪৩২কে বরণ করা নিয়ে নিউইয়র্কে বেশ কয়েকটি সংগঠন অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠান আয়োজনের চলছে জোর প্রস্তুতি। তবে ১৪ এপ্রিলের আগের দুদিন এবং পরের সপ্তাহের ছুটির দিনে (শনি ও রোববার) বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিভিন্ন আঞ্চলিক সংগঠন। বাংলা সনের প্রথম দিনে (১৪ এপ্রিল) অনুষ্ঠান কেন নয়-এমন প্রশ্ন অনেকের। এবার বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা হচ্ছে ‘নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি’র ১৩ এপ্রিল ডে প্যারেড করার ঘোষণা নিয়ে। আলোচনায় সরব প্রবাসীরা। প্রশ্নও উঠেছে বাংলাদেশ সোসাইটির ‘ডে প্যারেড’ আয়োজনের প্রক্রিয়া ও কারণ নিয়ে। প্রশ্ন উঠেছে, একটি সংগঠনের (ডে প্যারেড-এর অনুমতি পত্র প্রাপ্ত) ছায়াতলে বাংলাদেশ সোসাইটিকে ‘ডে প্যারেড’ করতে হবে কেন এবং বাংলাবর্ষ বরণের অনুষ্ঠান না করে শুধুমাত্র ‘ডে প্যারেড’ করার কারণ কি? এ ছাড়া যে স্থানে পৃথ

ক দুটি সংগঠন বাংলা বর্ষবরণ উপলক্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’র আয়োজন করতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ সোসাইটি (প্রায় একই সময়) কেন ‘ডে প্যারেড’ করতে যাচ্ছে-এ নিয়ে আলোচনা হচ্ছে। 
উল্লেখ্য, নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটস এলাকায় ১৩ এপ্রিল বিকেলে ’মঙ্গল শোভাযাত্রা’ ও ’ডে প্যারেড’ করার ঘোষণা দিয়েছে পৃথক পৃথক সংগঠন। সংগঠন দুটি হল এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এবং সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ। 

বাংলা বর্ষবরণ অনুষ্ঠান নিউইয়র্ক শহরে প্রথম চালু করে ড্রামা সার্কল নামে একটি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন। এই সংগঠনের নেত্রী নার্গিস আহমেদ প্রথম বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে পান্তা ভাতা ও ইলিশ মাছ পরিবেশন করে কমিউনিটিতে সাড়া জাগান। বিগত বেশ কয়েক বছর যাবত আরো অন্যান্য সংগঠন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে।

২০২৩ সালে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি সংগঠন ম্যানহাটানের টাইমস স্কোয়ের ভোরের আলোয় বাংলা বর্ষবরণ করে চাঞ্চলের সৃষ্টি করে। ঐ বছর রমজান মাসে বর্ষবরণ করতে গিয়ে কট্টর মোল্লাদের প্রবল প্রতিরোধের মুখ পড়েছিল সংগঠনটি। কিন্তু সাধারণ প্রবাসীদের অংশগ্রহণে টাইমস স্কোয়ার এবং পরেরদিন জ্যাকসন হাইটসে ‘গণ জোয়ার’ সৃষ্টি হয়েছিল। নিউইয়র্ক সিটির মেয়র এরিকস এডাম এসেছিলেন জ্যাকসন হাইটসের অনুষ্ঠানে। এরপর এ বছর নিউইয়র্ক অঙ্গরাজ্য (স্টেট সিনেট) থেকে ১৪ এপ্রিল দিবসটিকে ‘বাংলা বর্ষবরণ দিবস’ ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। যা প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি ও কষ্টির চর্চার জন্য অনন্য এক মাইলফলক। অথচ প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র কর্মকর্তারা বাংলা বর্ষণ নিয়ে কোন অনুষ্ঠান করার ঘোষণা এখনও দেয়নি।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।