শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৫   ১০:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন পদ্মশ্রী জয়ী এ অভিনেত্রী। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে কন্যা ও পুত্র সন্তান রয়েছে। রাভিনার কন্যা রাশা চলতি বছরের শুরুতে বলিউডে পা রেখেছেন।  অভিনেত্রী রাভিনার বাবার নাম রবি ট্যান্ডন। তিনিও প্রখ্যাত পরিচালক-প্রযোজক। জীবদ্দশায় নানাভাবে মেয়েকে পথ দেখিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ার ও অর্জিত অভিজ্ঞতা থেকে মেয়েকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাভিনা। মায়ের পরামর্শকে ‘গোল্ডেন অ্যাডভাইস’ বলে মন্তব্য করেছেন রাশা।

কিছুদিন আগে ফিল্ম ফেয়ারকে সাক্ষাৎকার দেন রাশা থাদানি। মায়ের মূল্যবান পরামর্শের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “কেবল চলচ্চিত্রেই নয়, সাধারণ জীবনেও বিনয়ী হওয়া জরুরি। তবে আমার নানা আমাকে যে কথা বলেছিলেন, আমার মা-ও তা মেনে চলেছেন। আমার সঙ্গেও তা পুনরাবৃত্তি করেছেন। আর তা হলো— ‘সেটে পরিচালক হলেন বস। তুমি শুধু চুপচাপ শুনবে। কোনো মতামত দেওয়ার দরকার নেই, না। তোমাকে আত্মসমর্পণ করতে হবে, পরিচালক যা বলেন তা শুনতে হবে। কারণ তার একটি লক্ষ্য আছে এবং তিনি জানেন তিনি কী করছেন।”

‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে রাশা থাদানির। সিনেমাটির ট্রেইলারে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। যদিও প্রেক্ষাগৃহে মুক্তির পর সাড়া ফেলতে পারেনি অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমা। এতে রাশার বিপরীতে অভিনয় করেন অজয় দেবগনের ভাগনে আমান দেবগন।রাবিনা ট্যান্ডনের কন্যার আসল নাম রাশা নয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাশাবিশাখা। ‘রাশা’ শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং ‘বিশাখা’ শব্দের অর্থ শিব।

পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি রাশার আগ্রহ রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন মিউজিক কনসার্টেও দেখা যায় তাকে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন রাশা। গানও গাইতে পারেন ১৯ বছরের এই অভিনেত্রী। সংগীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশা তার নানা রবি ট্যান্ডনকে দিয়েছেন।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।