শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ‘রক্তবৃষ্টি’, রক্তবর্ণে রঞ্জিত সমুদ্র

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ১২:০৪ এএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : ইরানে সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে। এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকত উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠলে অনেকেই একে ‘রক্তবৃষ্টি’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ এই বিরল দৃশ্যের মোহে মুগ্ধ হয়ে পড়েছেন।  

একজন পর্যটক গাইড সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে, ফলে সৈকতজুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে। ভূমির মাটি ও সমুদ্রের পানির সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে।  

ভিডিওর ক্যাপশনে ফারসি ভাষায় লেখা হয়েছে, ‘প্রসিদ্ধ লাল সৈকতের ভারী বৃষ্টিপাতের শুরু। পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।’ এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়। এক ব্যবহারকারী লেখেন, ‘আমি চাইতাম এই বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকতে, যেখানে মাটি ভালোবাসায় রঙিন হয়ে গেছে!’   

আরেকজন মন্তব্য করেন, ‘এই দৃশ্য সত্যিই অসাধারণ ও অনন্য!’একজন আবার বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘সুবহানআল্লাহ! কী অপূর্ব সৌন্দর্য! সত্যিই, সৃষ্টিকর্তাই দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।’ ব্লাড রেন কী? ব্লাড রেন বা রক্তবৃষ্টি হল এক ধরণের অস্বাভাবিক বৃষ্টি, যেখানে বৃষ্টির জল লাল, গোলাপি বা বাদামি রঙ ধারণ করে। এটি সাধারণত তখনই ঘটে, যখন বাতাসে থাকা সূক্ষ্ম লাল কণা বা ধুলা বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যায়। এতে মনে হয়, যেন আকাশ থেকে রক্ত ঝরছে!

কেন ঘটল ইরানে রক্তবৃষ্টি?বিজ্ঞানীদের মতে, এই ঘটনাটির পেছনে একাধিক সম্ভাব্য কারণ থাকতে পারে— ✔️ লাল শৈবাল বা রেড অ্যালগি: কিছু বিজ্ঞানী মনে করছেন, এই ঘটনা সমুদ্রের জলে লাল শৈবাল বা বিশেষ মাইক্রোঅর্গানিজমের কারণে ঘটতে পারে।

ধুলিঝড়ের প্রভাব

মধ্যপ্রাচ্যে ধুলিঝড় খুব সাধারণ ঘটনা। সেই ধুলো বৃষ্টির ফোঁটার সাথে মিশে এই লালচে রঙের সৃষ্টি করতে পারে। শিল্প দূষণ: কিছু বিজ্ঞানী সন্দেহ করছেন, আশেপাশের কলকারখানা বা শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক দূষণও এর কারণ হতে পারে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল

এই রহস্যময় ঘটনার পর ইরানের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত ! আবার অনেকেই একে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য বলে মনে করছেন। তবে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এটি একেবারেই স্বাভাবিক এক আবহাওয়া সংক্রান্ত ঘটনা, যা খুবই বিরল।

এমন ঘটনা আগে কোথায় ঘটেছে?

বিশ্বের বিভিন্ন দেশে আগেও ব্লাড রেন দেখা গিয়েছে— ভারতের কেরালায় ২০০১ সালে প্রথমবারের মতো রক্তবৃষ্টি দেখা গিয়েছিল, যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। স্পেন, শ্রীলঙ্কা ও সাইবেরিয়ার কিছু অংশেও এই ধরনের বৃষ্টির ঘটনা নথিভুক্ত হয়েছে।

উল্লেখ্য, ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত তার প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকার ফলে এটি বছরের বিভিন্ন সময়েই উজ্জ্বল লালচে রঙ ধারণ করে।  

প্রবল জোয়ারের সময় এই খনিজ উপাদান সমুদ্রের পানির সঙ্গে মিশে সৈকতজুড়ে এক অভূতপূর্ব লালাভ দৃশ্য তৈরি করে, যা অনেকের কাছে মনে হয় যেন কেউ লাল রঙের রং ঢেলে দিয়েছে সমুদ্রে।তবে এটি কোনো বিপজ্জনক ঘটনা নয়, বরং এই ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে, যারা ইরানের এই ‘রক্তবৃষ্টি’র সৈকত স্বচক্ষে দেখতে আসেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।