শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
আইসিটিইএসবি’র ইফতার মাহফিল 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সর্বনিম্ন বেতন ২৫ এবং বিএসসিদের ৩০ হাজার করার দাবি 

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৫   ০৪:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যথাযথ ভাব-গাম্ভীর্য্যে আইসিটি এমপ্লয়ি সোসাইটি  বাংলাদেশ (আইসিটিইএসবি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৪ মার্চ সংগঠনের অস্থায়ী কার্যালয় রামপুরায় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের  সভাপতিত্ব অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, জয়েন সেক্রেটারি আশফাকুর রহমান ও এনামুল হাসান, ট্রেজারার জিয়াউর রহমান,  পাবলিকেশন উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব এম এস রহমান সজিব, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার কবির এবং সদস্য আরিফুর রহমান এবং নূরে আলম। ঢাকা জেলা কমিটির ট্রেজারার ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

প্রারম্ভিক বক্তব্যে সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সহ সভাপতি আব্দুস সালাম নতুন বাংলাদেশ বির্ণিমাণে আইসিটি এমপ্লয়িদের ভুমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় তারা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে সংগঠনের ভুমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশে আইসিটি ইঞ্জিনিয়ারদের ব্যাপক গুরুত্ব থাকলেও সে অনুযায়ী তাদের প্রাপ্য সম্মানি বা বেতন ও সুবিধাদি দেওয়া হচ্ছে না। তিনি কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফ্রেশারদের সর্বনিম্ন বেতন ২৫০০০ টাকা ও বিএসসি ইঞ্জিনিয়ারিদের সর্বনিম্ন বেতন ৩০০০০ টাকা করার দাবী করেন। পাশাপাশি আইসিটি ইঞ্জিনিয়ারদের মান উন্নয়ন ও সময়ের সাথে এগিয়ে থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স, ওয়ার্কসপ ও সেমিনারের আয়োজন করার আশ্বস দেন। পরে অর্ধ শতাধিক সদস্য ও সুধীজনসহ দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে মাগরিবের আজানের সাথে ইফতার ও নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।