২৪ ঘণ্টা অনলাইন : সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে কানাডা। দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক সমর্থন চাওয়ার প্রেক্ষাপটে কানাডা এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, সিরিয়া একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। গণতন্ত্রায়ণ, স্থিতিশীলতা অর্জন এবং মানবিক সহায়তা প্রদানে দেশটিকে সহযোগিতা করতে আগামী ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গঠনে তাদের সমর্থন অব্যাহত থাকবে। মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটি আট কোটি ৪০ লাখ কানাডীয় ডলারের একটি তহবিল গঠন করছে।অটোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত স্টেফানি ম্যাককলামকে সিরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
নিষেধাজ্ঞা শিথিলের অংশ হিসেবে ছয় মাসের জন্য একটি সাধারণ আদেশ জারি করতে যাচ্ছে কানাডা। এর ফলে, সিরিয়ায় গণতন্ত্রায়ণ, স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা সংক্রান্ত আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হবে। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ কিছু আর্থিক প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের আওতায় থাকবে।
উল্লেখ্য, সিরিয়ায় দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত বছরের শেষদিকে আল কায়েদার সাবেক সহযোগী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)-এর ব্যাপক হামলায় আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। এরপর দামেস্কের প্রতি বিভিন্ন দেশের অবস্থান পরিবর্তিত হতে দেখা যায়।
বর্তমানে সিরিয়ার শাসক গোষ্ঠী এইচটিএসের নেতা আহমেদ আল-শারা। যদিও ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এই গোষ্ঠী, তবে তাদের বিরুদ্ধে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে আলওয়াইট গোষ্ঠীর শত শত মানুষকে হত্যা করার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, কানাডার এই সিদ্ধান্ত সিরিয়ায় নতুন শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার অংশ হতে পারে। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
২৪ ঘণ্টা/এআর
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।