শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিকে মোগল সেনা, অন্যদিকে পারিবারিক বিদ্রোহ

প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৫   ০৫:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মারাঠা সাম্রাজ্যের কথা উঠলেই বাজিরাও-মাস্তান-র কথা মনে পড়ে। সঞ্জয়লীলা বানসালির এই আলোচিত সিনেমা বাজিরাও আর মাস্তানির প্রেমকাহিনিকে ঘিরে বানানো হলেও এতে মারাঠা রাজ্যের একটা চিত্র পাওয়া যায়।

তবে সম্প্রতি আলোচনায় মারাঠাদের এক বিস্মৃতপ্রায় রাজা। ছাবা সিনেমায় দেখানো হয়েছে সাম্ভাজি মহারাজের কাহিনি। গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই লক্ষ্মণ উতেকরের ছাবা বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির ২৫ দিন পেরিয়ে গেলেও সিনেমাটিকে ঘিরে এখনো দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। এখন পর্যন্ত সিনেমাটি ৫২৫ কোটি রুপির বেশি আয় করেছে। ধারণা করা হচ্ছে যে সিনেমাটি ৬০০ কোটি রুপির বেশি আয় করবে।

‘ছাবা’ সিনেমা মারাঠা সম্রাট শিবাজি মহারাজের ছেলে সাম্ভাজিকে ঘিরে। আর সাম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ভিকি কৌশল। খুব বেশি বাজেটের সিনেমায় কখনো ভিকিকে আগে দেখা যায়নি। এদিক থেকে বলা যায়, লক্ষ্মণ উতেকর একপ্রকার বাজি ধরেছেন ভিকির ওপর। আর সে বাজি মাত করে দিয়েছেন ভিকি। সিনেমার নির্মাণ নিয়ে অনেক খুঁত ধরার অবকাশ থাকলেও ভিকি একদম নিখুঁত। বলা যায়, তাঁর অভিনয় দেখার জন্য এ সিনেমা দেখা সার্থক!

ছাবা গল্প শুরু হয় মোগল সম্রাট আওরঙ্গজেবের দরবার থেকে। শিবাজি মহারাজ ছিলেন তুমুল প্রতাপশালী রাজা এবং আওরঙ্গজেবের সবচেয়ে বড় শত্রু। কারণ, শিবাজি মহারাজকে পরাজিত করার পরও মারাঠা সাম্রাজ্য দখল করার ইচ্ছা পূর্ণ হয়নি আওরঙ্গজেবের। তবে শিবাজির মৃত্যুর খবর পাওয়ামাত্র মোগল দরবার হয়ে ওঠে আনন্দে উদ্বেল। পথের কাঁটা দূর হয়েছে ভেবে উৎসবে মেতে ওঠে তারা। আর তখনই হাজির হন ছত্রপতি সাম্ভাজি মহারাজ। কিছুসংখ্যক সৈন্য নিয়ে হুট করেই মোগলদের সম্পদশালী শহর বোরহানপুরে আক্রমণ করেন। গুঁড়িয়ে দেন সাজানো নগর। লুট করেন সব সম্পদ। এ আক্রমণের মাধ্যমে সরাসরি মোগল শাসনকে চ্যালেঞ্জ করে বসেন সাম্ভাজি।

এ আক্রমণ স্তম্ভিত করে দেয় মোগলদের। মারাঠাদের গুঁড়িয়ে দিতে সম্রাট আওরঙ্গজেব বিশাল বাহিনী নিয়ে যাত্রা করেন। অন্যদিকে মারাঠা সাম্রাজ্যের ভেতরই দানা বাঁধতে থাকে ষড়যন্ত্র। নিজের পরিবারের ভেতর থেকেই সাম্ভাজিকে সরাতে উঠেপড়ে লাগেন অনেকে। একদিকে মোগল সেনা, অন্যদিকে পারিবারিক বিদ্রোহ; এ দুটো কি সামাল দিতে পারেন সাম্ভাজি? কী হয়েছিল তাঁর পরিণতি? ‘ছাবা’তে এ কাহিনিই দেখানো হয়। ইতিহাসনির্ভর বড় বাজেটের সিনেমার তালিকায় ছাবা জায়গা করে নিয়েছে ভালোভাবেই। তবে গল্পটা কতটুকু জমল, এবার সেদিকে আসা যাক। ‘ছাবা’তে নির্মাতা লক্ষ্মণ উতেকর দেখাতে চেয়েছেন এমন একটি চরিত্র যে একাই এক শ। ছাবারূপী ভিকি কৌশল সেটা করেও দেখিয়েছেন। তবে এসবের মধ্যে যে জিনিসটা বাদ পড়ে গেছে, তা হলো একটি গল্প।

সাম্ভাজির পারিবারিক কোনো কাহিনিই সেভাবে সিনেমায় দেখানো হয়নি। সাম্ভাজির মা, স্ত্রী, আওরঙ্গজেবের সঙ্গে শত্রুতা বা আওরঙ্গজেবের মেয়েকে নিয়েও তেমন কোনো গল্পের বুনন চোখে পড়ে না। বরং একের পর এক অ্যাকশন দৃশ্যে সিনেমাটি একপর্যায়ে একঘেয়ে হয়ে উঠেছে। অ্যাকশন কোরিওগ্রাফির মধ্যেও তেমন কোনো বৈচিত্র্য ছিল না যা মূলত ইতিহাসনির্ভর বাণিজ্যিক সিনেমার অন্যতম আকর্ষণ। আবহ সংগীত নিয়েও কাজ করার অনেক সুযোগ ছিল। কিন্তু সিনেমার প্রধান প্রধান দৃশ্যেও এর অভাব বেশ ভালোভাবে অনুভূত হয়।

ছাবা সিনেমায় রয়েছে কিছু মনে রাখার মতো দৃশ্য। সাম্ভাজির সঙ্গে সিংহের যুদ্ধ, শেষ দিকে মোগল সেনাদের সঙ্গে তাঁর একক যুদ্ধ, কবি কৈলাশের সঙ্গে কবিতার মাধ্যমে সংলাপের আদানপ্রদান, কিংবা সাম্ভাজির হার না মানা দৃঢ়তা; এসব দৃশ্য যে কাউকে নাড়িয়ে দেবে। ছোট বাজেটের নির্মাতা থেকে এমন একটি বড় কাজ হাতে নিয়ে বেশ সাহসের পরিচয় দিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর। সিনেমাটিতে আবেগ, অ্যাকশন আর ইতিহাসের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন তিনি। আর এ কারণেই সাধারণ দর্শক এত পছন্দ করেছেন বলে মনে করেন নির্মাতা। অনেক দর্শকই মন্তব্যও করেছেন যে সিনেমাটির শেষ আধঘণ্টা সাম্প্রতিক সময়ে নির্মিত হিন্দি সিনেমার মধ্যে সেরা।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।