শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের কিছু না বলা সত্য কথা...

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৫   ০৩:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা বিনোদন : নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে।

বিশেষ এই দিবস উপলক্ষে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ বলবেন নন্দিত অভিনেত্রী অপি করিম। সম্প্রতি নির্মিত হয়েছে সচেতনতামূলক ওয়েব কনটেন্ট, যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অপি। রাসেল মাহমুদের স্ক্রিপ্টে এটি নির্মাণ করেছেন সজল আহমেদ। নির্মাতা বলেন, ‘এই কনটেন্টটির মাধ্যমে নারীদের চলমান কিছু বাস্তব প্রেক্ষাপট, তাদের কিছু সত্য কথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। পাশাপাশি একটি সামাজিক বার্তা দিতে চাই। 

এ রকম সচেতনতামূলক একটা কনটেন্টের জন্য একজন সফল নারীই প্রয়োজন ছিল, কারণ একজন সফল নারীর কাছ থেকে মেসেজটা গেলে সাধারণ মানুষরা সেটা সহজেই গ্রহণ করবেন। এর জন্য অপি করিম আপুকেই আমার কাছে সবচেয়ে সফল নারী বলে মনে হয়েছে। যার কারণে তাকেই আমি নিয়েছি।’ জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কনটেন্টটি শিগগিরই অনলাইনে উন্মুক্ত হবে। নন্দিত অভিনেত্রী, মডেল ও স্থপতি অপি করিম। দীর্ঘদিন ধরে পর্দায় কিংবা মঞ্চে কোথাও নেই তার উপস্থিতি। 

অথচ মঞ্চে নিয়মিত এ মুখ বিশেষ দিনে বিশেষ নাটকে দর্শকদের সামনে হাজির হতেন মানসম্পন্ন কাজ নিয়ে। জনপ্রিয় এ অভিনেত্রীর শূন্যতা যেন সর্বত্র। এতদিন ভালো গল্পের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। ‘কিছু না বলা সত্য কথা’ দিয়ে চেনা ছন্দে ফিরছেন অপি করিম।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।