শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘হানি বার্ড’ বিজয়ীদের ইন্দোনেশিয়া ভ্রমণের প্যাকেজ

প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৫   ১১:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিয়ের মৌসুমকে ঘিরে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার পণ্যের চেইন শপ রিগ্যাল এম্পোরিয়াম আয়োজিত ‘হানি বার্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ইন্দোনেশিয়া ভ্রমণের কাপল ট্যুর প্যাকেজ তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।অনুষ্ঠানে আর এন পাল বলেন, আমরা ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে সব ধরনের স্টাইলিশ ফার্নিচার সরবরাহ করে আসছি। ভবিষ্যতে আরও সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতে ফার্নিচার পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রযুক্তির সহায়তায় ফার্নিচার তৈরি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি।

রিগ্যাল ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান বলেন, আমরা সবসময় ক্রেতাদের একটা ভালো অভিজ্ঞতা দিতে চাই। এই লক্ষ্যে আমরা হানি বার্ড ক্যাম্পেইন নিয়ে এসেছি। রিগ্যাল ফার্নিচারকে আরো জনপ্রিয় করতে এবং সব ধরনের ক্রেতাদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা আছে।

অনুষ্ঠানে আরএফএল রিটেইল চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত জাহান শামীম, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন, রিগ্যাল এম্পোরিয়ামের প্রধান বিক্রয় কর্মকর্তা আনোয়ার হোসেন, ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ১৫০টি শোরুম রয়েছে। এসব শোরুমের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও স্টাইলিশ ফার্নিচার পণ্য ও সেবা পাচ্ছেন ক্রেতারা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।