শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা-হামাস গোপন বৈঠক, নতুন কৌশল নির্ধারণ

প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৫   ১১:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তির জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন হামাসের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এড়িয়ে গেছে, কারণ স্টেট ডিপার্টমেন্ট ১৯৯৭ সালে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু এখন হামাসের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ট্রাম্প প্রশাসনের অধীনে আরেকটি বৈদেশিক নীতির পরিবর্তনকে চিহ্নিত করে, যা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করে যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকা দখল ও পুনর্বিন্যাস করার প্রস্তাব।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলারকে হামাসের সঙ্গে সরাসরি কথা বলার ক্ষমতা দেয়া হয়েছে। মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তি নিশ্চিত করতে বোহেলার সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। আলেকজান্ডারকে হামাসের হাতে বন্দী হওয়া শেষ জীবিত মার্কিন জিম্মি বলে মনে করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, বাকি সব জিম্মি মুক্তির জন্য একটি বিস্তৃত চুক্তি এবং যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে। লেভিট জোর দিয়েছিলেন যে, এর আগে  ইসরাইলের সঙ্গে পরামর্শ করা হয়েছিল এবং এই প্রচেষ্টাটিকে ট্রাম্পের আমেরিকান জনগণের প্রতি বিশ্বাস বজায় রাখার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে ।  আলোচনার আগে নাকি পরে তেল আবিবের সঙ্গে পরামর্শ করা হয়েছিল তা স্পষ্ট নয়।নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তারাও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সাম্প্রতিক দিনগুলোতে কাতারের রাজধানীতে দু’টি সরাসরি বৈঠক হয়েছে।

হামাসের একজন কর্মকর্তা বলেছেন, হামাস ও বিভিন্ন আমেরিকান চ্যানেলের মধ্যে বেশ কিছু যোগাযোগ হয়েছে। সম্প্রতি এক মার্কিন দূতের সঙ্গে ইসরাইলি বন্দীদের (জীবিত ও মৃত উভয়ই) বিষয়ে আলোচনা হয়েছে যারা মার্কিন নাগরিকত্ব ধারণ করেন। ইসরাইল, যারা হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে, এখনো পর্যন্ত গোষ্ঠীটির সঙ্গে সরাসরি আলোচনা করতে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি জারি করে বলেছে, হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছে তার অবস্থান স্পষ্ট করেছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।