শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিএমএইচে বিনামূল্যে ছানি অপারেশন; সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ০৮:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রংপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে ছানি অপারেশন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে চারজন দরিদ্র চক্ষু রোগী আজ বুধবার আবেগপ্রবণ ও অশ্রুসিক্ত হয়ে পড়েন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান আজ সিএমএইচে খোঁজখবর নিতে গেলে এ হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়।

সিএমএইচের কমান্ড্যান্ট কর্নেল ডা. এ কে এম জহিরুল হোসেন খান এবং এর চক্ষু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. মো. মুরাদ হোসেন, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন গত ২০ ফেব্রুয়ারি নগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ও চিকিৎসা শিবিরে ১৬৯ জন পুরুষ এবং ১৬৭ জন মহিলাসহ ৩৩৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে।

জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ওইদিন সিএমএইচ এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ও চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন। ওই শিবিরে সিএমএইচ থেকে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজের দুইজনসহ মোট পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ, নার্স, টেকনোলজিস্ট এবং সহকারীদের সঙ্গে নিয়ে চক্ষু রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।

পরবর্তীতে ওই ক্যাম্প থেকে ১৭ জন রোগীকে সিএমএইচে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। চক্ষু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. মো. মুরাদ হোসেন তার টিম সদস্যদের সঙ্গে মঙ্গলবার সিএমএইচে প্রথম ধাপে নির্বাচিত চারজন রোগীর সফলভাবে ছানি অস্ত্রোপচার করেন। এই চারজন রোগী হলেন- রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আক্কাস আলী (৬২), সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইয়াছুব আলী (৬৫) এবং মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট গ্রামের মেহেরুন নাহার (৬০) এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আবতার আলী (৬০)।

আজ বুধবার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সিএমএইচ পরিদর্শনকালে চারজন চক্ষু রোগীর সঙ্গে কথা বলেন, তাদের সুস্থতা এবং সিএমএইচে ছানি অস্ত্রোপচারের পর তাদের চোখের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। চারজন রোগীই বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, সিএমএইচ কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মেহেরুন নাহার জিওসিকে বলেন, তিনি ভালোভাবে কানে শোনেন না। তখন জিওসি তাৎক্ষণিকভাবে সিএমএইচ কর্তৃপক্ষকে তার কান পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদানের জন্য নির্দেশনা দেন।এসময় জিওসি বলেন, ‘মাঠ পর্যায়ের জনগণের কাছে স্বাস্থ্যসেবাসহ মানবিক সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা একই ধরণের মানবিক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।’ আলাপকালে লেফটেন্যান্ট কর্নেল ডা. মো. মুরাদ হোসেন বলেন যে চারটি ছানি অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগীদের ছাড়পত্র দেয়ার আগে সিএমএইচের অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রংপুরের সিএমএইচের কমান্ড্যান্ট কর্নেল ডা. একেএম জহিরুল হোসেন খান জানান, অন্যান্য নির্বাচিত রোগীদেরকে প্রস্তুত করার পরে তাদের পরবর্তী চিকিৎসা ও অস্ত্রোপচার পর্যায়ক্রমে করা হবে। কারণ তাদের মধ্যে কেউ কেউ ডায়াবেটিস এবং অন্যান্য অসুস্থতায় ভুগছেন। দরিদ্র রোগী মেহেরুন নাহার বলেন, তিনি একজন বিধবা এবং তিন কন্যার মা, চরম দারিদ্র্যের কারণে তার ডান চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার করার কোনও উপায় ছিল না।

তিনি বলেন, ‘অন্যদের কাছ থেকে জেনে আমি গত ২০ ফেব্রুয়ারি নগরীতে বিনামূল্যে চক্ষু সেবা শিবিরে আমার চোখ পরীক্ষা করতে এসেছিলাম। সিএমএইচে ছানি অস্ত্রোপচারের পর আমি এখন ভালোভাবে দেখতে পাচ্ছি। এর জন্য আমি সর্বশক্তিমান আল্লাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হতদরিদ্র রোগী আক্কাস আলী, যিনি আগে অটোরিকশা চালিয়ে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করতেন, তিনি বলেন যে মাইকিং এ ঘোষণা শুনে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে তার চোখ পরীক্ষা করতে এসেছিলেন। তিনি বলেন, ‘দৃষ্টিশক্তি কম থাকার কারণে আমি অটোরিকশা চালানো ছেড়ে দিয়েছি। ফলে, আমাকে চরম দারিদ্র্যের মধ্যে পড়তে হয়েছে। এখন সিএমএইচে ছানি অস্ত্রোপচারের পর সবকিছু দেখতে পেয়ে আমি খুব খুশি।’এজন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং সিএমএইচ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।