শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোথায় আছেন মমতাজ?

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৫   ১০:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলা লোকগানে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বাংলা ফোক গানের সম্রাজ্ঞীও বলা হয় এই কণ্ঠশিল্পীকে। গ্রাম-শহর পার করে মমতাজের জনপ্রিয়তা আছে আন্তর্জাতিক অঙ্গনেও। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। গানের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়ে পড়েন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিতর্কিতও হয়েছেন।  আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন, এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন, জিতেছেনও।

তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন উধাও। কোনো খোঁজখবর নেই, গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না সাত মাস ধরে। মমতাজের মানিকগঞ্জের সিঙ্গাইরের বাড়িটি বর্তমানে একেবারেই নীরব, মানুষের কোনো আনাগোনা নেই। অথচ মাস সাতেক আগে বাড়িটিতে সবসময়ই কোলাহলে মশগুল থাকত। মমতাজের অনুপস্থিতে তার বাড়িটি যেন পতিত অবস্থায় রয়েছে।

মমতাজের খোঁজ জানেন না বাড়িটির নিরাপত্তাপ্রহরীও। তিনি কোথায় আছেন, কেমন আছেন-কোনো খবর নেই তার কাছে। আশেপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও। বাড়িতে গেলে তিনি আত্মীয়স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজখবর জানেন না।

এদিকে ফোন নম্বর থেকে শুরু করে ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না তাকে।  একটা সময় এসবে বেশ সক্রিয় থাকতেন তিনি। গত সেপ্টেম্বরে সর্বশেষ মমতাজ ফেসবুকে সক্রিয় ছিলেন। সেসময় মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন।

মমতাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বছরের ১৩ অক্টোবর একটি গান পোস্ট করেন। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল, তা আজও জানা যায়নি। এদিন মমতাজকে গাইতে দেখা গেছে, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে/ আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’ গানটি। মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। মমতাজের গাওয়া সেই গানের ভিউ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩২ লাখ হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি।

সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।