শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দাম কমানোর প্রতিযোগিতা

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পবিত্র রমজান উপলক্ষে আবশ্যকীয় খাদ্যপণ্যের দামে ছাড় দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই মাসে ছাড়মূল্যে পণ্য বিক্রয় করছে। কোনো কোনো প্রতিষ্ঠান খাদ্যপণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। রমজান মাস শুরুর আগেই সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট ছোট দোকানে চলছে মূল্যছাড়ের প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে রমজান ও ঈদ উপলক্ষে ছাড় শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি থেকে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় তাদের এক ঘোষণায় জানিয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

এই ছাড় স্টোরগুলোর পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও মিলবে। অনলাইন প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।এর মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যারিফোর রমজানের অত্যাবশ্যকীয় ২০০-এর অধিক খাদ্যপণ্যে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ওটস, পাস্তা, কফি ইত্যাদি।উপসাগরীয় মুসলিম দেশ কাতার। রমজান এলেই প্রতিবছর দেশটির সরকারের পক্ষ থেকে আবশ্যকীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। দেশটিতে মূল্যছাড়ের পাশাপাশি অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ফ্রিতেও খাবার বিতরণ করে থাকে।

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ভোক্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়ে বলেছে, বিক্রেতারা ছাড়মূল্যে পণ্য দিচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোক্তারা এ ক্ষেত্রে নিয়মের লঙ্ঘন পেলে সেসব অভিযোগ যেন মন্ত্রণালয়ের অফিশিয়াল চ্যানেলে জানায়।খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি উদ্যোগের ফলে এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৬৪৪টি বৃহৎ সুপারমার্কেট ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এছাড়া দেশটির অন্যতম বৃহৎ সুপারশপ লুলু হাইপারমার্কেট তাদের সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই প্রতিষ্ঠানটির ৬০০ শাখা রয়েছে।মন্ত্রণালয়ের ভোক্তা রক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক পরিচালক সুলতান দারবিশ বলেন, ‘আরো কিছু প্রতিষ্ঠানও তাদের পাঁচ হাজার পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। এই ছাড়ের মধ্যে ফল, সবজিসহ সব ধরনের খাদ্যপণ্য রয়েছে। রমজান মাসজুড়ে সরকারি কর্মকর্তারা বাজার তদারকি করবেন, যাতে কোনো ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে না পারেন।’
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।