শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৮:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : স্কিনকেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন নিয়ে এলো নতুন পণ্য ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম ইন লোশন। গত ২৬ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিলিভার বাংলাদেশের স্কিন কেয়ারের এই নতুন সংযোজন ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’র লঞ্চিং ইভেন্ট দ্য গ্লো সিটি। আর গ্লো সিটির হোস্ট হিসেবে ছিলেন কোরিওগ্রাফার আজরা মাহমুদ। তার প্রাণবন্ত উপস্থাপনায় গ্লো সিটি ইভেন্ট হয়ে উঠেছিল মনোমুগ্ধকর।

লোশন বলতে আমরা শুধু শীতকালে ব্যবহার করা যায় বুঝি। কিন্তু ভ্যাসলিন এবার নতুন পণ্য গ্লুটা হায়া সিরাম ইন লোশন, লঞ্চের মাধ্যমে স্কিন কেয়ার জগতে বিশেষ সাড়া ফেলে দিয়েছে। যা সব ধরনের আবহাওয়ায় এবং সারাবছর ত্বককে ময়েশ্চারাইজড ও গ্লোয়িং রাখতে সাহায্য করবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষভাবে তৈরি এই লোশনে আছে অনন্য সিরামের কম্বিনেশন যা মুখের সঙ্গে আপনার হাত-পায়ের ত্বকেরও যত্ন নেবে। এর ফর্মুলা দ্রুত শোষিত হয়ে ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে এসে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে।

সাধারণত সিরাম মুখের যত্নেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ভ্যাসলিনের আমদানিকৃত অথেন্টিক প্রিমিয়াম প্রোডাক্ট গ্লুটা হায়া সিরাম-ইন-লোশন ত্বকের প্রতি যত্নশীল কনজিউমারদের জন্যই তৈরি। যারা সিরামকে প্রাধান্য দিয়ে স্কিন কেয়ারে আগ্রহী এবং হাত-পায়ের যত্নে সিরামের গুরুত্ব অনুভব করে এমনভাবেই তৈরি করা হয়েছে, যা সারা শরীরে ব্যবহার করা যায়। এতে থাকা শক্তিশালী উপাদান ত্বকের গভীরে কাজ করে ময়েশ্চার লক করে এবং উজ্জ্বলতা বাড়ায়। গরম হোক বা শীত, এটি ত্বককে হাইড্রেট রেখে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

নতুন গ্লুটা হায়া রেঞ্জের দু’টি ভ্যারিয়েন্ট। ডিউই রেডিয়েন্স ও ফ্ললেস গ্লো। যা গ্লুটা হায়া কনজিউমারদের ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে। এর ডিউই রেডিয়েন্সে আছে গ্লুটা গ্লো, হায়ালোরন এবং নায়াসিনামাইড, যা ভিটামিন সি’র তুলনায় ১০ গুণ বেশি শক্তিশালী। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। যা প্রথম ব্যবহারেই দেখা যায় চোখে পড়ার মতো গ্লো।

আরেকটি ভ্যারিয়েন্স ফ্ললেস গ্লো, যাতে রয়েছে গ্লুটাথিয়ন, হায়ালোরন ও প্রো-রেটিনল, যা ময়েশ্চারাইজ করে ত্বকের দাগ  কমিয়ে দেয় উজ্জ্বলতা। এই লোশনগুলোর লক্ষণীয় বিষয় হচ্ছে এটি নন-স্টিকি ও লাইটওয়েট ফর্মুলা যা সারাবছরই ব্যবহারযোগ্য।

ঢাকার অভিজাত আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত আমেজিং গ্লুটা হায়ার এই গ্ল্যামারাস লঞ্চিং ইভেন্টে আরও উপস্থিত ছিলেন দেশের অনেক ইনফ্লুয়েন্সার, বিউটি এক্সপার্ট, সেলিব্রিটি এবং মিডিয়া ব্যক্তিত্বরা। যাদের উপস্থিতিই ইভেন্টের শোভা বাড়িয়ে তোলে।

ইভেন্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর বিভিন্ন জোন। এর মধ্যে ইন্টারেক্টিভ গ্লুটা গ্লো জোন ছিল যেখানে গেস্টরা প্রোডাক্টটি ব্যবহার করে এর ইন্সট্যান্ট রেজাল্ট বুঝতে পারেন এবং এই বিষয়ে মতামত শেয়ার করেন। এছাড়া আরও ছিল গ্লো ক্যাফে, গ্লো ফ্রেম, গ্লো রানওয়ে। শ্যাম্পেইন এবং রোজ গোল্ডের আবহে পুরো ইভেন্ট ছিল ইন্সটা ফ্রেন্ডলি, ফলে ইনফ্লুয়েন্সাররা তাদের কন্টেন্ট তৈরিতে আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন।এ যেন ছিল সেলিব্রিটি ও বিউটি ইনফ্লুয়েন্সারদের মিলন মেলা।

এদিন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং সৌন্দর্য জগতের পরিচিত মুখরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম-ইন-লোশনের প্রশংসা করেন। ইভেন্টে অতিথিরা শুধু নতুন প্রোডাক্টের অভিজ্ঞতাই লাভ করেননি, বরং অনুষ্ঠানের শেষে তাদের জন্য ছিল এক্সক্লুসিভ গুডি ব্যাগ, যাতে ছিল ভ্যাসলিন গ্লুটা হায়ার বিশেষ গিফট প্যাক। সবশেষে হোস্ট আজরা মাহমুদ ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ইভেন্টে আসার জন্য ধন্যবাদ জানিয়ে গ্লুটা হায়া’র চমকপ্রদ মোড়ক উন্মোচন ইভেন্টটি শেষ করেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।