শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত গাজায় রমজান শুরু, ধ্বংসস্তুপেই সাজসজ্জা-আমেজ

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৮:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজার জনগণের জন্য রমজান সর্বদাই উষ্ণতা, উদারতা এবং ব্যস্ত বাণিজ্যের সময়। কিন্তু এ বছর পবিত্র মাসটি এমন সময় এসেছে যখন ফিলিস্তিনের বাসিন্দারা ১৫ মাসের বিধ্বংসী ইসরায়েলি আক্রমণ থেকে রিজেদের পুনরুদ্ধার করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এত সব কষ্ট সত্ত্বেও গাজার জনগণের মধ্যে রমজান উপলক্ষ্যে শালীন সাজসজ্জার প্রদর্শনী দেখা গেছে। অস্থায়ী, স্থায়ী, বিধ্বস্ত ঘরগুলোর দরজায় দেখা মিলেছে ঝুলন্ত সাধারণ লণ্ঠন, আলোকসজ্জা। বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত মানুষের ভিড় দেখা গেছে। সবমিলিয়ে রমজান উপলক্ষ্যে বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে বিধ্বস্ত আমেজ।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে একটি তাঁবুতে বসবাস করা মাহদি আবু রুকবা নামে একজন জানান, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে পবিত্র মাসকে স্বাগত জানাতে হচ্ছে। তবু সন্তানদের নিয়ে একটু আমেজে বেঁচে থাকার চেষ্টা। কয়েকটি সাধারণ সাজসজ্জা কিনেছিলাম এবং আমাদের তাঁবুর প্রবেশদ্বারে ঝুলিয়ে দিয়েছিলাম। এবারের রমজান অন্য বছরের মতো নয়, তবে কিছু করার নেই। তাছাড়া এটি বিশ্বকে আমাদের দুঃখকষ্ট এবং আমাদের জীবনের বাস্তবতা মনে করিয়ে দেওয়ার একটি উপায়।

আবু রুকবার পরিবার গত রমজানেও দক্ষিণের একটি তাঁবুতে বসবাস করছিলেন। এখন তিনি উত্তরে বসবাস করছেন। গত ১৯ জানুয়ারী ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অনেকেই নিজস্ব এলাকায় ফিরে গেলেও তিনি অপেক্ষা করছেন।তিনি বলেন, ইসরায়েলের আক্রমণে আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিজের অঞ্চল ছেড়ে অন্য একটি এলাকার ধ্বংসাবশেষের মধ্যে আছি। সন্তানদের জন্য একটি ছোট লণ্ঠন কিনেছিলাম। আশা করছি, এর নরম আভা উদযাপনের অনুভূতি জাগাবে।

গাজার ব্যবসায়ীদের জন্যও এটি চ্যালেঞ্জিং সময়। অন্য সব বছরগুলোর মতো এবার ব্যস্ত সময় যাচ্ছে না তাদের। গাজা শহরের আল সাহাবা বাজারের ব্যবসায়ী গাজী মাকতা বলেন, সত্যি বলতে জিনিসপত্র খুবই দুষ্প্রাপ্য। খাদ্য পাওয়া গেলেও রমজানের অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাওয়া কঠিন। খুব কমই নতুন কোনো গৃহস্থালী সামগ্রী বা সাজসজ্জা আছে। যা পাওয়া যায় তা যুদ্ধের আগের অবশিষ্টাংশ এবং দাম খুব বেশি।

কথা হয় ৪০ বছর বয়সী মিসেস ইয়াঘির সঙ্গে। যিনি যুদ্ধে হারিয়েছেন সর্বস্ব। তিনি বলেন, যুদ্ধে সব হারিয়েছি। এখন রমজান উপলক্ষে কেনাকাটা জরুরি। কিন্তু বাজারে দাম অনেক বেশি। তাও যতটা পারা যায় চেষ্টা করছি। এগুলো দিয়েই থাকার পরিবেশটা গুছিয়ে নিতে হবে।তিনি আরও বলেন, আমি আশা করি সামনের রমজান আরও ভাল হবে। আমাদের পরিবারের সকল সদস্যরা আগের মতোই টেবিলের চারপাশে জড়ো হব।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।