শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ডাকাতের ছোড়া হাতবোমা ও গুলিতে আহত ৫

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৭:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মাদারীপুর দিয়ে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেয়ায় ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে ৫ জন আহত হয়েছেন।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কৃত্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। আহতদের গুলিবিদ্ধ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামের আজিজ মোল্লার ছেলে হেলাল মোল্লা (৪৪), আব্বাস সরদারের ছেলে অনিক সরদার (১৪), কালাম সরদারের ছেলে সালাউদ্দিন সরদার (৩৫), আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৭) ও হানিফ ফরাজীর ছেলে সাইম ফরাজী (১৮)। তারা সবাই বালু কাটা শ্রমিক হিসেবে মাদারীপুরে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শরীয়তপুর থেকে ডাকাতি করে স্প্রীডবোট নিয়ে নদীপথে ফিরছিল একদল ডাকাত। এসময় মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর ও রাজারহাটের মাঝামাঝি আসলে এলাকার লোকজন বাল্কহেডের সাহায্যে তাদের বাধা দেয়। একপর্যায়ে আটকা পড়ে গেলে ডাকাতদল তাদের স্প্রীড বোট থেকে জনগণকে লক্ষ্য করে এলোপাতাড়ি শটগানের গুলি ছোড়ে এবং হাতবোমা নিক্ষেপ করে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন। পরে ডাকাত দল পুনরায় শরীয়তপুরের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়কজনকে উদ্ধার করে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। আহতদের শরীরে একুশটি পর্যন্ত রাবার বুলেট লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।