২৪ ঘণ্টা অনলাইন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ার টিভির সাংবাদিক রাশেদুল ইসলামের জমিরসীমানা প্রাচীর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ভোরে রূপগঞ্জের কেয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই সাংবাদিক রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত মো. আদর রূপগঞ্জের জিএম ফর্টিস গ্রুপের কর্মকর্তা। ভুক্তভোগী রাশেদুল ইসলাম দৈনিক মানবকণ্ঠ ও বেসরকারী এশিয়ার টিভির স্টাফ রিপোর্টার।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, রূপগঞ্জের কেয়ারিয়া মৌজার ২.০৬ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে চারদিকে ইটের দেওয়াল বাউন্ডারি নির্মাণ করেছি। এছাড়া ওই জমিতে টিনশেড ঘর নির্মাণ করে ও চারদিকে গাছাপালা রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। এই অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারী রাত ১০টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মো. আদরের নির্দেশে তার লোকজন হামাড় ও হাতুরি সহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে ইটের দেওয়াল ভাঙচুর করে। এছাড়া টিনশেড ঘর ও গালপালা কুপিয়ে লন্ডভন্ড করে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। জমি সংক্রান্ত বিষয়ে থানায় থেকে সিদ্ধান্ত দিতে পারি না। তবে সংশ্লিষ্ট কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলার যেন অবনতি না হয় সে বিষয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি।
২৪ ঘণ্টা/এআর
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।