শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি কান্ট্রি ডিরেক্টর-আইসিসিবির নেতাদের বৈঠক

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং আইসিসি বাংলাদেশের (আইসিসিবি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে আইসিসি বাংলাদেশ ও এডিবির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সহসভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ, সহসভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, নির্বাহী বোর্ডের সদস্য-সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ইভিন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী, প্লামি ফ্যাশনসের এমডি মো. ফজলুল হক, মীর আক্তার হোসেনের এমডি মীর নাসির হোসেন, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, এমবি নিট ফ্যাশনের এমডি মোহাম্মদ হাতেম এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের এমডি মোহাম্মদ আবদুল জব্বার, আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান, এডিবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ। এর আগে ঢাকার গুলশানে আইসিসি বাংলাদেশের কার্যালয়ে সম্প্রতি এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ংকে স্বাগত জানান আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান

সভায় আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, এডিবি বহু বছর ধরে আইসিসি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে। ২০০০ সালে এডিবির তৎকালীন প্রেসিডেন্ট তাদাও চিনো ঢাকায় অনুষ্ঠিত ‘আইসিসি এশিয়া কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ’-এ অংশ নিয়েছিলেন। এরপর ২০১৫ সাল থেকে এডিবি ও আইসিসি বাংলাদেশ যৌথভাবে ট্রেড ও সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় বিভিন্ন কর্মশালা ও সম্মেলন আয়োজন করে আসছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। বাণিজ্যের ডিজিটালাইজেশন, আর্থিক সুবিধা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক চর্চার ক্ষেত্রে আইসিসি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।