শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লবের ওপর সুবিস্তৃত আলোচনা

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ১২:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সমাজ বিকাশ পাঠাগারের নিয়মিত আয়োজনে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লবের ওপর সুবিস্তৃত আলোচনা হয়েছে। মজিবর রহমানের সভাপতিত্বে ‘জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লব’ নিয়ে আলোচনায় মুখ্য আলোচক ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম।  বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে প্রাসঙ্গিক ছবিসহ  অতি সহজ ও বোধগম্য  ভাষায় জিন ও জিনোম  এবং জিনোম এডিটিং বলতে কি বুঝায়, কিভাবে জিনোম এডিটিং বা সম্পাদনা করা হয়, কোন্ কোন্ ক্ষেত্রে এর প্রয়োগ হচ্ছে, তা তুলে ধরেন।

ড. তোফাজ্জল জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লবের ওপর সুবিস্তৃত আলোচনা করেন। বাংলাদেশের কৃষিতে তথা চতুর্থ কৃষি বিপ্লব সংঘটনে বিস্ময়কর প্রযুক্তি জিনোম এডিটিং প্রয়োগের মাধ্যমে  অভাবনীয় উন্নতি দিকটি তুলে ধরার সাথে সাথে এর যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তার দিকটি সামনে আনেন। চালের উৎপাদন বৃদ্ধি পাওয়াসহ কাজি-পেয়ারা, কাজি-বেগুন, আপেল কুল উৎপাদন বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জিনোম প্রযুক্তির ব্যবহার সারা বছর ফসল উৎপাদনে যুগান্তকারী ভূমিকা রাখছে।

তিনি বলেন, কৃষিতে বিভিন্ন ফসলের রোগবালাই এই পদ্ধতি ব্যবহার করে অনেকটা দূর করা সম্ভব হয়েছে। আমাদের প্রিয় ইলিশ মাছে প্রাকৃতিক ভাবেই কোন রোগবালাই নেই। অন্যান্য মাছ এবং পশু পাখির রোগ-বালাই দূর করা এই প্রযুক্তির ব্যবহারে হয়তো অদূর ভবিষ্যত সম্ভব হবে। একই সংগে বিজ্ঞানের এই কালজয়ী আবিষ্কারের ঝুঁকির দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, জিনোম আবিষ্কার মানব সভ্যতার এক বিস্ময়। একদিন হয়তো ক্যানসারসহ সব জটিল রোগের নিরাময়ের ব্যবস্থা সম্ভব হবে জিনোম এডিটিং-এর মাধ্যমে। বাদ যায়নি ২০২০ সালে জেনেটিক কোড পরিবর্তনের অত্যাধুনিক  ও যুগান্তকারী প্রযুক্তি ক্রিসপার  কাস  নিয়ে দুই নারী বিজ্ঞানি, রসায়নে ফরাসী বিজ্ঞানী এমানুয়েল মেরি শারগাঁতিয়ে ও মার্কিন প্রাণরসায়নবিদ জেনিফার অ্যানি ডাউডনার নোবেল প্রাপ্তির বিষয়টিও। 

দুই ঘণ্টাব্যাপী আলোচনা উপস্থিত বিদগ্ধ শ্রোতারা পিনপতন নিরবতায় ও করতালিতে উপভোগ করেন। আলোচনা শেষে অনেক শ্রোতার আগ্রহদ্দীপক প্রশ্নেরও তিনি জবাব দেন এবং এর বৈজ্ঞানিক কারণ বিশ্লেষণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ বিকাশ পাঠাগারের সম্পাদক রুশো তাহের।

তিনি এ বিষয়ে সুবিস্তৃত আলোচনা করে শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেন। শ্রোতারা এই বিষয়ে আবারও বড় আকারে একটি আলোচনা সভা অনুষ্ঠান করা এবং ড. তোফাজ্জেলকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।