২৪ ঘণ্টা অনলাইন : ভারতের হিন্দি সিনেমার সাড়া তোলা অভিনেত্রী শ্রীদেবী বলিউডের পাশপাশি দক্ষিণেও প্রভাব ফেলেছিলেন। সেই পথ বেছে নিয়েছেন তার মেয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুরও। হিন্দি ইন্ডাস্ট্রির পাশাপাশি দক্ষিণী সিনেমার দুনিয়ায় জোরেশোরে কাজ করছেন এই তরুণী। দক্ষিণের নায়ক আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জাহ্নবী কাপুর।
গত বছর দক্ষিণের অভিনেতা এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ সিনেমা করে আলোচনায় এসেছেন জাহ্নবী। দক্ষিণি সুপারস্টার রামচরণেরও নায়িকা হয়েছেন তিনি। এবার আল্লুর সঙ্গী হতে চলেছেন জাহ্নবী। কয়েক বছর ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখে অভ্যস্ত দর্শকরা। সেই ধারাবাহিকতার পরির্বতন আনতে চাইছেন নায়ক নিজেই। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘দেভারা’ সিনেমায় জাহ্নবীর অভিনয় দেখে অর্জুন এই অভিনেত্রীকে নায়িকা হিসেবে পেতে আগ্রহী হয়েছেন।
আল্লু ও জাহ্নবীকে নিয়ে সিনেমা বানাবেন পরিচালক অ্যাটলি কুমার। মাসখানেক আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তখন থেকেই গুঞ্জন ওঠে অ্যাটলির সিনেমায় দেখা যেতে পারে জাহ্নবীকে। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে।
২৪ ঘণ্টা/এআর
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।