২৪ ঘণ্টা অনলাইন : জেলা শহরে আজ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পুলিশ সদস্যসহ তিনজন।বুধবার সকাল ১০টায় সড়কের মনুরটেক ও বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন,সকালে জেলা শহরের বাসস্ট্যান্ডের কাছাকাছি মানুরটেক এলাকার বাঁকে পুলিশের রেশনবাহী একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চাপায় চালক শামসুল আলম (৩৯) ঘটনাস্থলে মারা যান। । তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মণ্ডলসেন গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বান্দরবান জেলা পুলিশের রেশন ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী।
অপর দিকে বেলা সাড়ে ১১টায় জেলা শহরতলির হলুদিয়ার বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হযেছে । তাঁর নাম মোহাম্মদ হোসেন (৩৫)। তাঁর বাড়ি বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলা গ্রামে। ওই মোটরসাইকেলে নিহত মোহাম্মদ হোসেনসহ তিন যাত্রী ছিলেন। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট থেকে বান্দরবান আসছিলেন। পথে হলুদিয়া এলাকায় তাঁরা দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলের চালক মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করেন এবং নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যান। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে এক দিনেই দু’টি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এআর
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।