শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডে সাজেক ভ্যালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি। আজ বুধবার দুপুরে সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পাঁচ সদস্যের এই কমিটি। এ সময় আগুনের সূত্রপাত নিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা।  

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, সদস্যসচিব ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের জন্য আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন এবং সুপারিশ প্রদান করবো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সব ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রের রিসোর্ট-কটেজ ও বসতঘরসহ শতাধিক স্থাপনা সম্পূর্ণভাবে পুড়ে যায়।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।