শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের রাজনীতিতে জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ওজিল

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল। দেশটির হয়ে  তিনটি বিশ্বকাপে খেলেছেন মেসুত ওজিল। এর মধ্যে জিতেছেন ২০১৪ এর বিশ্বকাপ। ওই আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। যেখানে দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মেসুত ওজিল। এরপর ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানি বাদ পড়লে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। তবে জার্মানির ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডারের দাদা জার্মানিতে অভিবাসী হয়েছিলেন তুরস্ক থেকে। সেই পূর্ব পুরুষের দেশের রাজনীতিতেই নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দলে যোগ দিয়েছেন ওজিল।
 
এক প্রতিবেদনে ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল।দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন ওজিল। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।পূর্বে ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার।উল্লেখ্য, ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। তবে তুরস্কে সাবেক এই তারকার জনপ্রিয়তা বেশ ভালো বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।