শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুন কেন শাড়ি পরেছিলেন?

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  মূল্যবান লালচন্দন গাছের চোরাচালানের গল্প আল্লু অর্জুনের ভক্তদের মনে দাগ কেটেছে। গত বছর মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। সুকুমার পরিচালিত সিনেমাটি চলতি বছরেও বক্স অফিস দাপিয়ে বেড়ায়।মুক্তির আগে ‘পুষ্পা টু’ সিনেমার একাধিক পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। একটি পোস্টারে আল্লু অর্জুনকে শাড়ি পরিহিত অবস্থায় ত্রিশূল হাতে দেখা যায়। সিনেমাটির জাতেরা সিক্যুয়েন্সে দৃশ্যটি রয়েছে। আল্লু অর্জুনকে শাড়িতে দেখে তার ভক্তদের উচ্ছ্বাসের শেষ ছিল না। কিন্তু কেন শাড়ি পরেছিলেন আল্লু? এতদিন পর সেই গল্প শুনিয়েছেন ‘পুষ্পা’ তারকা।   

হলিউড রিপোটার্সকে দেওয়া সাক্ষাৎকারে আল্লু আর্জুন বলেন, “জাতেরা দৃশ্য’ (মেলার দৃশ্য) নিয়ে একটি বিষয় আছে। পরিচালক (সুকুমার) প্রথমে আমাকে বলেছিলেন, ‘আমি ভয় পেয়েছিলাম।’ হ্যাঁ, এটাই ছিল প্রথম প্রতিক্রিয়া। আমরা একটি মাচো ফটোশুট শেষ করেছিলাম। এটি দেখে পরিচালক বলেছিলেন, ‘এটি ঠিক লাগছে না।’ তারপর তিনি বললেন, ‘আমি চাই তুমি শাড়ি পরো, একজন নারীর মতো পোশাক পরো।’ এরপর আমরা স্কেচ তৈরির কাজ শুরু করলাম। তারপর আমরা এটি দেখি। তবে শুরুতে এটি নিয়ে ভয় ছিল।”

শাড়ি পরলেও পুরুষালি ভাব যেন না হারায় সে পরামর্শ দিয়েছিলেন পরিচালক। এ তথ্য উল্লেখ করে আল্লু অর্জুন বলেন, “প্রথমত, ভয় ছিল। তারপর আবিষ্কার করতে থাকি। আমরা জানতাম, একজন অভিনেতা হিসেবে এটি সিনেমার ইউএসপি হতে যাচ্ছে। এ-ও জানতাম, একজন অভিনেতা হিসেবে আমার জন্য এটি চ্যালেঞ্জিং। আমি যদি এটি করি, তাহলে এটি বড় একটি ব্যাপার হবে। সুকুমার স্যার এবং আমি কেবল একটি জিনিস ভেবেছিলাম যে, যদি সে শাড়ি পরেও, তবু তাকে খুব খুব পুরুষালি দেখাতে হবে, আলফা-নেস হারিয়ে যাওয়া উচিত নয়।” দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে গত বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় তেলেগু ভাষার আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’। প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নেয় এটি।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)। এ পর্যন্ত বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’ সিনেমা আয় করেছে ১৭৩৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৩৮ কোটি ৭০ লাখের বেশি)।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।