২৪ ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করতে একক প্ল্যাটফর্ম থেকে কাস্টমস সম্পর্কিত তথ্য প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন আমদানি-রপ্তানি হাব চালু করেছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এ পোর্টালটি উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আমদানি-রপ্তানি ব্যবসাকে আরো সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সিস্টেমটির উদ্বোধন করা হয়েছে।এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র (বেজা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান অতিথি লাইসেন্সপ্রাপ্ত ৯টি প্রতিষ্ঠানকে ‘এইও’ ক্রেস্ট বিতরণ করেন। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়-‘এইও’ প্রতিষ্ঠানগুলো অটোমেটেড পদ্ধতিতে আমদানিকৃত পণ্য অতিদ্রুত খালাসে এবং রপ্তানি পণ্যের শুল্কায়নে বিশেষ সুবিধা পাবেন।এখন থেকে ‘এইও’ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০ শতাংশ পণ্যের চালান স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই শুল্কায়ন করতে পারবে। এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কোনরুপ হস্তক্ষেপ ছাড়াই ‘এইও’ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো (সেল্ফ আ্যাসেসমেন্ট) এর মাধ্যমে শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য নিজেদের গুদামে নিতে পারবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান।
‘এইও’ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র সাবেক সভাপতি রূপালী হক চৌধুরী।এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং এবং বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট’র প্রধান মাইকেল জে. পার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এইও’র সনদ প্রদান এবং তা কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফেসিলিটেশনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।এইও’র যথাযথ প্রয়োগের মাধ্যমে কমপ্লায়েন্ট আমদানি ও রপ্তানিকারকগণ সময় ও খরচ কমানোর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২৪ ঘণ্টা/এআর
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।