শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। দেশের ব্যাংকিং খাতে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিশেষায়িত স্কুলে বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে। এছাড়াও, শিগগিরই ব্যাংকটির অফিসিয়ার ইউটিউব চ্যানেলে সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিওসহ এই বইয়ের অডিও ভার্সনও পাওয়া যাবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং এর ওপর আর্থিক সাক্ষরতা বিষয়ক দুটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের আরও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এ উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।