শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ছবি ফাঁস করলেই আইনি পদক্ষেপ

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৫   ০৭:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিয়ে মানে এখন শুধুই দুটো মানুষের মধ্যে সারা জীবনের বন্ধন নয়। এখন বিয়ের বহর দিয়ে বিচার করা হয় কার সমাজে কী অবস্থান। তবে এই প্রচলন তৈরি হওয়ার পিছনে বলিউডের অবদান রয়েছে। বিশেষ করে ২০১৭ সালে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের সময় থেকে শুরু হয়েছিল এই রীতি। ইতালির তাস্কানিতে গিয়ে বিয়ে করে চমকে দিয়েছিলেন তাঁরা। তার পর থেকেই শুরু হয় ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর রমরমা। তবে ২০০৭ সালে ঐশ্বর্যা রাই ও অভিষেক বচ্চনের বিয়েতেও ছিল নানা চমক। সম্প্রতি বলিউডের ‘হেভি ওয়েট’ বিয়ে নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন ডিজে আকিল।

ঐশ্বর্যা-অভিষেকের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিল। আতিশয্যে ভরা বিয়ে নিয়ে নানা কথা বলেছেন তিনি। সইফ আলি খান ও করিনা কপূরের বিয়েতেও ডিজে (ডিস্ক জকি) হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সইফ-করিনার বিয়ে তুলনায় অনেকটাই ঘরোয়া ছিল বলে জানিয়েছেন আকিল। তাঁর কথায়, “সইফ-করিনার সঙ্গীত অনুষ্ঠানে বিশেষ আড়ম্বর ছিল না। তাজ হোটেলে খুব ঘনিষ্ঠ কয়েক জন উপস্থিত ছিলেন। অভিষেকের বিয়ের সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল ওঁর জুহুর বাড়িতে। তবে দু’টি সঙ্গীত অনুষ্ঠানেই আমরা খুব আনন্দ করেছিলাম।” দুই দম্পতির সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আকিল বলেছেন, “ওঁরা সকলেই আমার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি। তাই খুবই স্বচ্ছন্দ বোধ করেছিলাম। ওঁরা আমার বিয়েতে এসেও যথেষ্ট আনন্দ করেছিল।”

গত বছর অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানেও ডিজে-র ভূমিকা পালন করেছেন আকিল। সেই বিয়ের আড়ম্বর নিয়ে তিনি বলেছেন, “ওদের আসরে মোট ১৩টা মঞ্চ ছিল। আমি সেই মঞ্চগুলির মধ্যে একটিতে ছিলাম। সত্যিই খুব মজা হয়েছিল। অসংখ্য শিল্পীর সঙ্গে টানা চার-পাঁচ ঘণ্টা পারফর্ম করার অভিজ্ঞতা দারুণ ছিল। কে ছিলেন না সেই দিন? সকলেই উপস্থিত ছিলেন প্রায়। কিন্তু সমাজমাধ্যমে কিছু ভাগ করে নিতে পারিনি, কারণ চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলাম। কিছু পোস্ট করলেই ওঁরা আইনি পদক্ষেপ করত আমার বিরুদ্ধে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।