২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে একই রকমের জামা ও জুতা পরে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় হালের দুই জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণকে। এসময় দু’জনই এপেক্স এর সাব-ব্র্যান্ড মুচি-এর লাল পাথরখচিত জুতার সাথে প্রায় একই রকমের সাদা জামা পরে আসেন ফ্যাশন-শোতে। এজন্য সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশ ফ্যাশন লিগেসি ২০২৫-এর রেড কার্পেটে হেঁটে নজরে এসেছ্নে তুষি ও ফারিণ। যেখানে কার স্টাইল সেরা তা নিয়ে যুক্তিতর্কে মেতে উঠেছেন নেটিজেনরা।
ওই ফ্যাশন শোতে একই রকমের স্টাইল আর হুবহু একই জুতা পরে রেড কার্পেটে হাঁটার জন্য নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় এই দুই অভিনেত্রীকে। তবে এপেক্স-এর জুতা তাদের পছন্দ বলে প্রশ্ন এড়িয়ে যান। দু’জনের প্রায় একই লুক দেখে ‘স্টাইলে নাম্বার ওয়ান কে?’-এই নিয়ে বেশ গুঞ্জন চলতে থাকে অনুষ্ঠানটিতে। পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসারের ভিডিওতে আরো উঠে আসে মজার তথ্য। এ নিয়ে সামাজিক গণমাধ্যমগুলোতে চলছে নানা জনের নানা মত। তবে ‘এবার ঈদে স্টাইলে নাম্বার ওয়ান কে?’ এই প্রশ্ন রয়েই যায় ভক্তদের মনে।
উল্লেখ্য, নাটক ও মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু অভিনেত্রী নাজিফা তুষির। তবে তার অভিনীত ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। বাংলাদেশ ফ্যাশন লিগেসি ২০২৫-এ এপেক্স-এর শো-স্টপারও ছিলেন তিনি। অপরদিকে, তাসনিয়া ফারিণ শুরু থেকেই তার মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজেকে জানান দিয়ে চলেছেন। সব অঙ্গনেই সমান তালে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। বলা বাহুল্য গতবছর একই ফ্যাশন শো-তে এপেক্স-এর শো-স্টপার ছিলেন ফারিণ।
২৪ ঘণ্টা/এআর
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।